টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে পাকিস্তান। সুপার টুয়েলভে প্রথম ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারানোর পর এবার মঙ্গলবার (২৬ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারাল পাকিস্তান পাকিস্তান।
র
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ বুধবার (২৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে বিশেষ টিম মাঠে থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে ৫০০-৭০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখা হবে।
নারায়ণগঞ্জ জেলা কারাগারে আশরাফ হোসেন (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আশরাফ বন্দর উপজেলার সালেনগর এলাকার মৃত মুসা মিয়ার ছেলে। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম।
করোনাভাইরাস সংক্রমণ বিশ্বে ছড়িয়ে পড়ার কয়েক মাসের মধ্যেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা খেয়াল করেন যে, সংক্রমিতদের অনেকের জ্বর-কাশির মত উপসর্গগুলো সেরে গেলেও তারা পুরোপুরি সুস্থ হতে পারছেন না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৬ অক্টোবর) গনভবনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি প্রকাশিত “বাঙালির পিতার নাম শেখ মুজিবুর” স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন করেছেন।
সরকার শূন্য বয়স থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চালুর পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’ আয়োজিত বিএসএফ সংলাপে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর দেশব্যাপী দেওয়া গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ আগামী ২৮ অক্টোবর দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।
অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও গৃহবন্দী মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি প্রথমবারের মতো জান্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম ম্যাচে ভারতকে উড়িয়ে দেওয়ার পর এবার মঙ্গলবার (২৬ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারাল পাকিস্তান পাকিস্তান। এদিন, টস জিতে কিউয়িদের প্রথমে ব্যাট করতে পাঠান বাবর আজম।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল ওয়াহিদ-উজ-জামান। চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তার চাকরি সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।