টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হারের পর গণমাধ্যমে বর্ণবাদী ও বিদ্বেষপূর্ণ আক্রমণের শিকার হন ভারতীয় দলের ডানহাতি পেসার মোহাম্মদ শামি।
র
মিল্কিওয়ে ছায়াপথের বাইরে প্রথমবারের মতো কোন গ্রহের লক্ষণ দেখতে পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।সূর্যের চারদিকে যেমন গ্রহগুলো ঘোরে, সেভাবে বিভিন্ন নক্ষত্র ঘিরে ঘুরতে থাকা প্রায় পাঁচ হাজার গ্রহ এর আগে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা।
জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিলেন মিশরের প্রেসিডেন্ট এল-সিসি। সোমবার ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, দেশজুড়ে যে জরুরি অবস্থা জারি আছে, তা প্রত্যাহার করে নেয়া হচ্ছে।
সৌদি আরবের সাবেক একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, প্রয়াত বাদশাহ আবদুল্লাহে 'বিষাক্ত আংটি' দিয়ে হত্যা করতে চেয়েছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেসব ব্যাবসায়ী বাংলাদেশে বিনিয়োগ করতে আসবেন তারা এখান থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর বাজার ধরারও একটা সুযোগ পাবেন। তার সরকার সেভাবেই দেশের উন্নয়ন করে যাচ্ছে।
রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপি নেতাকর্মীদের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বিএনপির পূর্বঘোষিত মিছিলের যে কর্মসূচি ছিল তা পণ্ড হয়ে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হয়েছে। দলটির নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে মন্দিরে হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেপ্তারকৃত জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলুসহ ১৫ জনের সম্পৃক্ততার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহজিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ‘বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন-২০২১’ উদ্বোধন করেছেন। যা সারা বিশ্বের নীতি নির্ধারক, ব্যবসায়ী নেতা এবং বিনিয়োগকারীদের একত্রিত করছে।