ভূমি ভবন,উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন,অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
র
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় গণটিকার দ্বিতীয় ডোজ প্রদানের আজ বুধবার দ্বিতীয় দিন চলছে,গণটিকার দ্বিতীয় ডোজ প্রদানের প্রথমদিন মঙ্গলবার জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় ৮৭ হাজার ১৭৫জনকে গনটিকা দেয়া হয়েছে।
৯৯৯ এ কল দিয়ে রক্ষা পেলেন রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে কচুরিপানায় আটকে পড়া ৮পর্যটক। মঙ্গলবার রাতে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের নির্দেশনা পেয়ে জারুলছড়ি পুলিশ ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় উদ্ধার করা হয় পর্যটকদের।
রংপুরের বদরগঞ্জে শ্বশুরবাড়ি বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন দুই জামাই। সাতে তাদের শ্যালকও নিহত হয়েছে। তাদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে মারা যান।
অ্যালবার্ট আইনস্টাইন। জগদ্বিখ্যাত এই পদার্থবিদের বহু আচরণই অনেকের কাছে বিস্ময়ের। আইনস্টাইনের ছবির প্রসঙ্গ উঠলে চোখের সামনে প্রথমেই ভেসে ওঠে ৭০ বছর আগে তোলা এই ছবিটি। কিন্তু অনেকেই জানেন না কেন জিভ বের করা অবস্থায় এমন অদ্ভুত ছবি তুলেছিলেন তিনি!
কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের ঘাঁটি হিসেবে পরিচিত আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শুরা কমিটির বৈঠক শুরু হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় বৈঠকটি শুরু হয়েছে।
ভারতে লকডাউন এবং কড়া বিধিনিষেধে মিলেছে সুফল। ধীরে ধীরে দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে উঠতে পেরেছে দেশটি। কিন্তু এখনো বিপদ কাটেনি। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আতঙ্কের মাঝেই আবার চোখ রাঙাচ্ছে ভাইরাসের একাধিক স্ট্রেন। ফলে টিকাকরণকে হাতিয়ার করেই করোনা মোকাবেলা করতে চাইছে কেন্দ্রীয় সরকার।
পাবনা প্রতিনিধি:পাবনা গণপূর্ত ভবনের অফিস কক্ষে উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তারকে মারধরের ঘটনায় অভিযোগ দায়েরের ২০ ঘণ্টা পর মামলা নথিভুক্ত করা হয়েছে। এছাড়াও পাবনা গণপূর্ত বিভাগ ওই ঠিকাদারের লাইসেন্স বাতিলের সুপারিশ করেছে।
মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে ৩৩ সদস্য বিশিষ্ট তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান। মঙ্গলবার এক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
মেক্সিকোর গুয়েরেরো রাজ্যের আকাপুলকো শহরে রিখটার স্কেলে সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, স্থানীয় সময় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল পৌনে ৮টা) শহরটিতে এ ভূমিকম্প আঘাত হানে