র

দেশে করোনায় আরো ৫৬ জনের মৃত্যু

দেশে করোনায় আরো ৫৬ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৫৬ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ২ হাজার ৬৩৯ জনের শরীরে।

পাউরুটিতে মেশানো হচ্ছে রোগ সৃষ্টিকারী ক্ষতিকর রাসায়নিক, কর্তৃপক্ষের সতর্কবার্তা

পাউরুটিতে মেশানো হচ্ছে রোগ সৃষ্টিকারী ক্ষতিকর রাসায়নিক, কর্তৃপক্ষের সতর্কবার্তা

বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, দেশটিতে স্থানীয়ভাবে উৎপাদিত রুটি, পাউরুটি ও বেকারি খাদ্যে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেট ও পটাশিয়াম আয়োডিন ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের জন্য প্রচণ্ড ক্ষতিকর হয়ে উঠতে পারে।সংস্থাটি এ সতর্কতা দিয়ে মঙ্গলবার দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশ দিয়েছে ক্ষতিকর এসব দ্রব্য ব্যবহার বন্ধ করতে।

কালই সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ

কালই সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ

জয়ের ধারায় ফিরে কালই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিক বাংলাদেশ।
আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামছে টাইগাররা।

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত

বলিভিয়ার মধ্যাঞ্চলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে অন্তত ২৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে তিন শিশু রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ খবর জানিয়েছে।

ভারত : ধর্ম নিয়ে ফের বিতর্কিত মন্তব্য আরএসএস প্রধানের

ভারত : ধর্ম নিয়ে ফের বিতর্কিত মন্তব্য আরএসএস প্রধানের

ভারতে যারা বসবাস করেন, তাদের সকলের পূর্বপুরুষই এক। সকলেই হিন্দু। সেই অর্থে সকল ভারতীয় নাগরিকই হিন্দু। মুম্বইয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবত।

গোলাম পরওয়ারসহ জামায়াতের ৯ জন ৪ দিনের রিমান্ডে

গোলাম পরওয়ারসহ জামায়াতের ৯ জন ৪ দিনের রিমান্ডে

রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯ জনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ইসলামবিদ্বেষী সেই বৌদ্ধ ভিক্ষু কারামুক্ত

ইসলামবিদ্বেষী সেই বৌদ্ধ ভিক্ষু কারামুক্ত

মিয়ানমারের কট্টর জাতীয়তাবাদী মনোভাব এবং ইসলামবিদ্বেষী কুখ্যাত বৌদ্ধ ভিক্ষু আশিন উইরাথু কারামুক্ত হয়েছেন। সামরিক জান্তা সরকার সোমবার এক বিবৃতিতে তাকে কারামুক্ত করার কথা জানিয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

ট্রুডোকে পাথর মারলেন বিক্ষোভকারীরা

ট্রুডোকে পাথর মারলেন বিক্ষোভকারীরা

খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হলো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। একটি ক্যাম্পেইনে তাকে লক্ষ্য করে পাথর ছুড়ে মেরেছেন বিক্ষোভকারীরা। তবে তিনি এই ঘটনায় আহত হননি বলে নিশ্চিত করা হয়েছে।