যশোর প্রতিনিধি: কঠোর লকডাউনের ৩য় দিন আজ। যশোরে করোনা পরিস্থিতি কোন ভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছেনা। যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে।
র
যশোর প্রতিনিধি: যশোর বেনাপোল পোর্ট থানার বাহাদুর থেকে ২ কেজি গাঁজা সহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে বাহাদুরপুর সরকারী বিদ্যালয়ের সামনে থেকে আটাক করা হয়।
তামান্না ফারজানা, যশোর: কোরবানী ঈদকে সামনে রেখে গরু পরিচর্যা করে হাটের জন্য প্রস্তৃত করার পরে করোনা সংক্রমণের কারনে শার্শার বাগ আঁচড়ায় বৃহত্তম পশুর হাটটি বন্ধ থাকায় বিপাকে পড়েছের এলাকার খামারী ও গরু ব্যবসায়ীরা। ফলে তারা চরম লোকসানের মুখে পড়বেন বলে আশংকা করছেন। তাই স্বাস্থ্যবিধি মেনে দ্রুত হাট চালু করার দাবি তাদের।
পাবনা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে ব্যবহার হয়েছে পাবনা বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নতুনমীরপুর গ্রামের সুপ্ত শিখা প্রতিবন্ধী বিদ্যালয়ের দুই প্রতিবন্ধী শিক্ষার্থী হৃদয় (১৪) ও রুপার (১২) আঁকানো ছবি। সেই ছবির সম্মানী বাবদ তারা দু’জন পাচ্ছে দুই লাখ টাকা। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সম্মানী ঘোষণার চিঠি পেয়েছে তারা।
জেল-জরিমার মধ্যেই লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর সড়কে মানুষ এবং ব্যাক্তিগত গাড়ির পরিমান বেড়েছে। শনিবার রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ি, মতিঝিল, পল্টন, ধানমন্ডি, মগবাজারসহ বিভিন্ন এলাকায় বিগত দু'দিনের তুলনায় লোকসমাগম কিছুটা বেশি লক্ষ্য করা যায়। বিভিন্ন জায়গায় দেখা গেছে বিনা কারনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের গুনতে হচ্ছে জরিমানা। অন্যথায় তাদের গ্রেফতার করছেন আইন-শৃংখলা বাহিনী।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে ডিএসইতে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন কমেছে ২৬.১৮ শতাংশ। অন্যদিকে ডিএসইতে গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় মানুষের ধাওয়া খেয়ে বিরল প্রজাতির প্রাণী একটি নীলগাই মারা গেছে। শুক্রাবার (২ জুলাই) উপজেলার ধর্মগড় মুক্তারবস্তিতে ওই ঘটনা ঘটে।
ইতালি যেন অশ্বমেধের ঘোড়া। শুক্রবার (০২ জুলাই) মিউনিখে বেলজিয়ামকে হারিয়ে শেষ চারে স্পেনের সামনে চিরো ইমমোবিলে-রা। ম্যাচের দু’মিনিটের মধ্যেই রোমেলু লুকাকুর শট শরীর ছুড়ে কোনও মতে কর্নার করে বাঁচায় গোলরক্ষক জানলুইজি ডনারুমা।
করোনার বিরুদ্ধে শক্ত হাতেই যুদ্ধ করছে ভারত। পরপর দু’দিন নিম্নমুখী দেশটির করোনা সংক্রমণ। অ্যাকটিভ কেস কমার পাশাপাশি স্বস্তি জোগাচ্ছে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৪ হাজার ১১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৭৩৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ১ হাজার ৫০ জন।
কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিল। বাংলাদেশ সময় শনিবার (০৩ জুলাই) সকালে কোয়ার্টার ফাইনালে লুকাসের গোলে চিলিকে ১-০ গোলে হারিয়ে দিলেন নেইমাররা। ভিদেল, স্যাঞ্চেজরা চেষ্টা করলেও ব্রাজিলকে আটকাতে পারল না।