র

টিগ্রিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল ইথিওপিয়া সরকার

টিগ্রিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল ইথিওপিয়া সরকার

টানা প্রায় আট মাসের ব্যাপক সংঘাতের পর পর টিগ্রি এলাকায় সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইথিওপিয়া সরকার। এই যুদ্ধবিরতি আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশটিতে শান্তি ফিরে আসতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। 

কোপার কোয়ার্টারে কে কার মুখোমুখি

কোপার কোয়ার্টারে কে কার মুখোমুখি

আর্জেন্টনা-বলিভিয়া এবং উরুগুয়ে প্যারাগুয়ের ম্যাচ দিয়ে শেষ হয়ে গেলো কোপা আমেরিকার গ্রুপ পর্ব। গ্রুপ পর্বের ১০ দলের মধ্যে জমজমাট এ লড়াই থেকে বিদায় নিয়েছে কেবল দুটি দল

ভারতে ১০২ দিন পর দেশের আক্রান্ত ৪০ হাজারের কম

ভারতে ১০২ দিন পর দেশের আক্রান্ত ৪০ হাজারের কম

৪০ হাজারের নীচে নেমে গেল ভারতের দৈনিক করোনা সংক্রমণ। ১৯ মার্চের পর এই প্রথমবার দৈনিক আক্রান্তের সংখ্যা এতটা কম হল। অর্থাৎ ১০২ দিন পর তা ৪০ হাজারের নীচে নামল। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭ জন।

আজারবাইজানের সামরিক ঘাঁটিতে আর্মেনিয়ার সেনাদের গুলিবর্ষণ

আজারবাইজানের সামরিক ঘাঁটিতে আর্মেনিয়ার সেনাদের গুলিবর্ষণ

আর্মেনিয়ার সেনারা গত বছরের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে কালবাজার অঞ্চলে অবস্থিত আজারবাইজানের সামরিক ঘাঁটিতে গুলিবর্ষণ করেছে। রবিবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

করোনার টিকার মিশ্র ডোজে বেশি সুরক্ষা : অক্সফোর্ডের গবেষণার ফলাফল

করোনার টিকার মিশ্র ডোজে বেশি সুরক্ষা : অক্সফোর্ডের গবেষণার ফলাফল

কোভিডের সুরক্ষায় প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে আলাদা আলাদা প্রতিষ্ঠানের টিকা নিলে সেটা এই ভাইরাস থেকে সুরক্ষায় বেশি কাজ করে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বেরিয়ে এসেছে। কম-কোভ ট্রায়াল নামের এই গবেষণায় দেখা হয়েছে যে, ফাইজার বা অ্যাস্ট্রাজেনেকার দুইটি করে ডোজে কোভিড-১৯ সুরক্ষায় বেশি কাজ করছে নাকি এই দুই টিকার সংমিশ্রণে?

করোনায় রাজশাহী মেডিক্যেলে একদিনে ২৫ জনের মৃত্যু

করোনায় রাজশাহী মেডিক্যেলে একদিনে ২৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে প্রাণঘাতি করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রেকর্ড ২৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা। রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ২৪ জুন সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছিল।

বিশ্বে করোনায় মৃত্যু ৩৯ লাখ ৪৫ ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ৩৯ লাখ ৪৫ ছাড়াল

দিন যত যাচ্ছে মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে মৃত্যুর মিছিল তত ভারী হচ্ছে। আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। সারা বিশ্বে টিকাকরণ চললেও থামানো যাচ্ছে না সংক্রমণ এবং মৃত্যু। গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৪ হাজার ২৬৫ জন।

৭ জুলাইয়ের পর ‘কঠোর লকডাউন’ আরো ৭ দিন বাড়বে!

৭ জুলাইয়ের পর ‘কঠোর লকডাউন’ আরো ৭ দিন বাড়বে!

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর নিষেধাজ্ঞা আরোপের পথে যাচ্ছে সরকার। ৭ জুলাইয়ের পর প্রয়োজনে এই নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক সপ্তাহ বাড়নো হতে পারে। এই সময় জরুরি সেবা ছাড়া মানুষ ঘর থেকে বের হতে পারবে না এবং আগের মতো কোনো মুভমেন্ট পাসও এবার থাকছে না। এই কঠোর বিধিনিষেধাজ্ঞা বাস্তবায়নে পুলিশ, বিজিবি, ব্যাটালিয়ন পুলিশ ছাড়াও সেনাবাহিনী টহলে থাকবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তাদের কর্তৃত্ব দেয়া থাকবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত

ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত

করোনাভাইরাসে প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দেশে তৃতীয়বারের মত কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান জনপ্রতিনিরাই দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার সচিব। সোমবার (২৮ জুন) রাতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।