র

নিউ মেক্সিকোতে হাওয়া-বেলুন মাটিতে পড়ে ৫ জনের মৃত

নিউ মেক্সিকোতে হাওয়া-বেলুন মাটিতে পড়ে ৫ জনের মৃত

‘হাওয়া-বেলুনের তীর্থক্ষেত্র’ যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আলবুকার্ক শহরে বেলুন দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচ জন। পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৭টা দিকে শহরের ব্যস্ত এলাকায় ছিঁড়ে পড়ে বেলুনের গন্ডোলা বা ঝুড়ির মতো দেখতে অংশটি।

ভারতে আড়াই মাস পর হাজারের নীচে নামল দৈনিক মৃত্যু

ভারতে আড়াই মাস পর হাজারের নীচে নামল দৈনিক মৃত্যু

ভারতে দৈনিক সংক্রমণ সোমবার ফের ৫০ হাজারের নীচে নামল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২ লক্ষ ৭৯ হাজার ৩৩১। তবে সোমবার দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৯৭৯ জন কোভিড রোগীর। ১৩ এপ্রিলের পর এই প্রথমবার দেশটির দৈনিক মৃত্যু এক হাজারের নীচে নামল।

ইরাক ও সিরিয়ায় বাইডেনের নির্দেশে হামলা

ইরাক ও সিরিয়ায় বাইডেনের নির্দেশে হামলা

ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গ্রুপগুলোর ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকে মার্কিন কর্মী ও স্থাপনার ওপর ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই আক্রমণ চালানো হয়েছে বলে রবিবার যুক্তরাষ্ট্র জানিয়েছে। আবার মার্কিন আক্রমণের প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে মিলিশিয়ারা।

রাজশাহী মেডিক্যালে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যালে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুন) সকাল ৮টা থেকে সোমবার (২৮ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান। এর মধ্যে সাত জনের করোনা ছিলো, বাকী সাতজনের করোনা উপসর্গ ছিল।

নেইমার ছাড়া ব্রাজিলকে আটকে দিল ইকুয়েডর

নেইমার ছাড়া ব্রাজিলকে আটকে দিল ইকুয়েডর

ব্রাজিলের জয়রথ থামিয়ে দিল ইকুয়েডর। টানা ১১ ম্যাচ পর জিততে পারল না ব্রাজিল। রবিবার (২৭ জুন) কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচ শেষ হল ১-১ অমীমাংসিত অবস্থায়। পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়ে যাওয়া এই ম্যাচে অনেককে বিশ্রাম দিয়েছিলেন ব্রাজিলের কোচ তিতে। 

থেমে গেল রোনাল্ডোর দৌড়, পর্তুগালকে হারিয়ে শেষ আটে বেলজিয়াম

থেমে গেল রোনাল্ডোর দৌড়, পর্তুগালকে হারিয়ে শেষ আটে বেলজিয়াম

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্বপ্ন শেষ। গতবারের চ্যাম্পিয়ন পর্তুগালের দৌড় থেমে গেল ইউরো কাপের প্রি কোয়ার্টার ফাইনালেই। রোনাল্ডোর বিদায়ে গ্ল্যামার হারাল ইউরো কাপ। পাঁচ-পাঁচটা ইউরো কাপ খেলেছেন ‘সিআর ৭’। দীর্ঘ ফুটবল জীবনে অনেক উত্থান-পতন দেখেছেন। 

লকডাউন: গণপরিবহন-মার্কেট বন্ধ, চলছে রিক্সা

লকডাউন: গণপরিবহন-মার্কেট বন্ধ, চলছে রিক্সা

সারা দেশে গণপরিবহন বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে মার্কেট-শপিংমল। রাস্তায় চলছে কেবল রিকশা। পণ্যবাহী কিছু যানবাহনও চলতে দেখা যাচ্ছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় শপিংমলও বন্ধ রয়েছে। করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। এ অবস্থায় সোমবার (২৮ জুন) থেকে সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মগবাজারে বিস্ফোরণ: তদন্ত কমিটি গঠন

মগবাজারে বিস্ফোরণ: তদন্ত কমিটি গঠন

রাজধানীর মগবাজারের ওয়্যারলেসে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। তদন্ত কমিটি সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে বলে জানান তিনি। রবিবার (২৭ জুন) রাতে ঘটনাস্থলে সাংবাদিকদেরকে ব্রিফিংয়ের সময় এ কথা বলেন।

জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে: ফায়ার সার্ভিস

জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে: ফায়ার সার্ভিস

রাজধানীর মগবাজারে ফাস্টফুড শপ শর্মা হাউসে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়ে থাকতে হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও পুলিশ। বিস্ফোরণের প্রাথমিক পর্যায়ে এসি বিস্ফোরণের কথা জানা গেলেও পরে ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা এসে গ্যাস থেকে বিস্ফোরণের কথা জানান।

বিশ্বে করোনায় মৃত্যু ৩৯ লাখ ৩৮ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ৩৯ লাখ ৩৮ হাজার ছাড়াল

দিন যত যাচ্ছে মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে মৃত্যুর মিছিল তত ভারী হচ্ছে। আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। সারা বিশ্বে টিকাকরণ চললেও থামানো যাচ্ছে না সংক্রমণ এবং মৃত্যু। গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৫ হাজার ৯৬০ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯ হাজার ১৭৯ জন।