হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫০৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার ১৮৮ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ৪২ জনের মৃত্যু হয়েছে।
- নিরাপত্তা সফরের অংশ হিসেবে ইতালি যাচ্ছেন সৌদি যুবরাজ
- * * * *
- নওগাঁয় সেপটিক ট্যাংকে পড়ে সাত বছরের শিশুর মৃত্যু
- * * * *
- রসুন-ধনেপাতার স্বাদে চিংড়ির নতুন পদ গার্লিক কোরিয়েন্ডার প্রন
- * * * *
- বিরতি ভেঙে ফের মঞ্চে উঠতে যাচ্ছেন অলকা ইয়াগনিক
- * * * *
- নতুন বাড়িতে উঠলেন আমির, মাসে গুনতে হবে ৫১ লাখ টাকা
- * * * *
র
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায়ও নিম্নমুখী করোনা সংক্রমণ। বেড়েছে সুস্থতার হারও। দ্রুতই পরিস্থিতি আয়ত্তে আসবে বলে আশাবাদী রাজ্যবাসী।
করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ভারতের সাথে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরো ১৫ দিন বাড়িয়ে আগামী ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে।
আসিফ খান:- রাজধানী মগবাজারের ওয়্যারলেস এলাকায় ভবনে বিষ্ফোরণের ঘটনায় আহতদের সেবায় পাশে দাঁড়িয়েছে মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। আহতদের যাবতীয় ঔষধপত্রসহ অ্যাম্বুলেন্স সেবা প্রদান করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর্ত মানবতায় জরুরী সেবা প্রদানের জন্য আদ্-দ্বীন পরিবারের প্রতি কৃতজ্ঞ সেবা গ্রহণকারীরা।
করোনাকালে আবাসন, পরিবহন ও অন্যান্য সুবিধা না নেওয়ায় এসব ফি মওকুফের দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমবার (২৮ জুন) এ দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্র মৈত্রী।
দেশে করোনায় একদিনে রেকর্ড ৮ হাজার ৩৬৪ জন শনাক্ত হয়েছেন। এর আগে চলতি বছরের ৭ই এপ্রিল ৭ হাজার ৬২৬ জন শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সে দেশের বৃহত্তম শহর ইস্তাম্বুলের ইউরোপীয় অংশকে দু'টুকরা করে একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করেছেন যার লক্ষ্য হচ্ছে কৃষ্ণ সাগর এবং মারমার ও ভূমধ্যসাগরের মধ্যে সংযোগ তৈরি করা।
করোনা ভা্ইরাসের সংক্রমণ রোধে সোমবার থেকে দেশব্যাপী শুরু হয়েছে সীমিত পরিসরে লকডাউন। আগামী ১ জুলাই থেকে চলবে সর্বাত্মক লকডাউন। তবে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি চেয়ারম্যান এয়ার ভাইস-মার্শাল এম মফিদুর রহমান।
পাবনার ঈশ্বরদী থেকে প্রকাশিত দৈনিক স্বত:কন্ঠের বার্তা সম্পাদক মাহমুদা নাসরিন করোনার উপসর্গ নিয়ে চিকিৎাধীন অবস্থায় পাবনা আড়াইশ’ বেড জেনারেল হাসপাতাল কাম পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজেউন)।
আগামী ১ জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।