ইংল্যান্ডের একটি বাস স্টপে ব্রিটেনের প্রতিরক্ষা সংক্রান্ত অতি গোপনীয় নথির সন্ধান মিলেছে। সেই নথি হাতে পাওয়ার পর তা বিবিসির হাতে তুলেদেন এক ব্যক্তি। এতেই নড়েচড়ে বসেছে ব্রিটিশ সরকার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার।
- নিরাপত্তা সফরের অংশ হিসেবে ইতালি যাচ্ছেন সৌদি যুবরাজ
- * * * *
- নওগাঁয় সেপটিক ট্যাংকে পড়ে সাত বছরের শিশুর মৃত্যু
- * * * *
- রসুন-ধনেপাতার স্বাদে চিংড়ির নতুন পদ গার্লিক কোরিয়েন্ডার প্রন
- * * * *
- বিরতি ভেঙে ফের মঞ্চে উঠতে যাচ্ছেন অলকা ইয়াগনিক
- * * * *
- নতুন বাড়িতে উঠলেন আমির, মাসে গুনতে হবে ৫১ লাখ টাকা
- * * * *
র
রাজধানীর মগবাজারের ওয়্যারলেস এলাকায় বিস্ফোরণের ঘটনায় আহতদের ১৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রত্যেকের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।
করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে গোটা বিশ্বে। দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউও আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ভারতে। তাই টিকাকরণে জোর দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রত্যেক রাজ্যে জোর কদমে চলছে টিকা দেওয়ার কাজ।
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচসহ কয়েকটি মানবাধিকার সংগঠনের করা অভিযোগ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় ভয়াবহ এসি বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। হতাহতদের বিস্তারিত তথ্য ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
করোনাভাইরাস যে ২০২০ সালেই নিজের রূপ প্রকাশ করেছে তা নয়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে প্রায় ২০ হাজার বছর আগেও করোনা ভাইরাসের প্রকোপ দেখেছিল বিশ্ব। সেই সময়ও এই ভাইরাস মহামারি সৃষ্টি করেছিল। সারস-কোভ ভাইরাস প্রজাতির করোনাভাইরাস প্রায় কয়েক কোটি মানুষের জীবন কেড়েছিল।
বিশ্বজুড়ে চলছে ভ্যাকসিনেশন প্রক্রিয়া। করোনা ভ্যাকসিন নেওয়ার পর সবাই যে সুস্থ থাকছেন, এমন নয়। অনেকের মধ্যেই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করেছে। অনেকেরই জ্বর, মাথা ব্যথা, বমি বমি ভাব ইত্য়াদি নানা উপসর্গ দেখা যাচ্ছে। আবার অনেকের শরীরে কোনও প্রতিক্রিয়াই নেই। তাহলে কিছু মানুষের কেন এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে? এই নিয়ে মত প্রকাশ করলেন বিজ্ঞানীরা।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হচ্ছে। আর সাত দিনের ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হবে বৃহস্পতিবার থেকে।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৫৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৩৩ হাজার ৬৭৯ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।
ক্রমশ সুস্থ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। বিগত ৭ দিনের মতোই গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। কমেছে মৃত্যুও। একদিনে করোনায় মৃত্যু হয়েছেন ২৯ জনের। সুস্থতার হার ৯৭.৩৬ শতাংশ।