পাবনা প্রতিনিধি: করোনার কারণে চলমান বিধিনিষেধের মধ্যেও ঈদ শেষে উত্তরা ল থেকে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে পাবনার কাজিরহাট ফেরিঘাটে। যখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যেখানে ঈদ পালন করেছেন, সেখানেই এক সপ্তাহ বা চৌদ্দদিন অবস্থান করতে হবে। কিন্তু ঢাকায় কর্মরত মানুষ ওই নির্দেশ অমান্য করে ঢাকায় পৌঁছাতে নাছোড় হয়ে পড়েছেন।
র
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপন কর্ম মহিমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়ে উঠেছেন বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা,হিমাদ্রি শিখর সফলতার মূর্ত-স্মারক,উন্নয়নের কান্ডারি।
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি, গ্রেড-২ পদে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির আদেশ দেওয়া হয়।
যশোর প্রতিনিধি: যশোরের চাঁচড়া বাসস্ট্যান্ড এ পুলিশ চেক পোষ্টের পাশে যশোর থেকে বেনাপোল গামী একটি বাস থেকে ১০ টি স্বর্নের বার সহ একজনকে আটক করেছে বিজিবি। বেনাপোলগামী একটি বাস থেকে এ স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার বারের ওজন ১.১৬৩ কেজি (৯৯.৭১ ভরি) । যার আনুমানিক মূল্য ৬৭,০০,০০০/- (সাতষট্টি লক্ষ) টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বলেছেন, দেশী-বিদেশী নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করে বাংলাদেশ নিজেকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, ‘আমরা নিজেদেরকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছি। দেশি-বিদেশি নানা বাধা জয় করে আমরা এই অবস্থানে এসেছি।’
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৮১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৬৯৮ জন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার লকডাউনের আড়ালে ক্রাকডাউন দিয়েছে। সরকারের করোনা সংক্রমণ প্রতিরোধ করার কোনো ইচ্ছা নেই। এখানে দুটি সুবিধা পায় তারা। একটা হলো মানুষ যদি মরে যায় মরুক, আর অন্যটা হলো সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যখাতে বিরাট দুর্নীতির সুযোগ সৃষ্টি করা।’
২৫ মে থেকে দেশে চীনের করোনা টিকার প্রথম ডোজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১৭ মে) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
নিজাম প্যালেসে পৌঁছলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্রকে তুলে আনা হয় সিবিআই দফতর নিজাম প্যালেসে। নিয়ে আসা হয় শোভন চট্টোপাধ্যায়কেও। কোনও নোটিশ ছাড়া মাত্র ঘণ্টা দেড়েকের ব্যবধানে চার জনকে তুলে আনা হয়। পরে গ্রেফতার করা হয় তাঁদের।
নারদা ঘুষ মামলায় কলকাতার মেয়র এবং মমতা ব্যানার্জীর কেবিনেটের সিনিয়র মন্ত্রী ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে ।সোমবার সকালে নিজের বাসভবন থেকে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করে।