র

ঢাকামুখী শতাধিক বাস সিরাজগঞ্জে আটকে দিয়েছে পুলিশ

ঢাকামুখী শতাধিক বাস সিরাজগঞ্জে আটকে দিয়েছে পুলিশ

পাবনা প্রতিনিধি: করোনার কারণে চলমান বিধিনিষেধের মধ্যে ঢাকামুখী শতাধিক যাত্রীবোঝাই বাস সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর (যমুনা সেতু ) পশ্চিম পাড়ে মহাসড়কে আটকে দিয়েছে পুলিশ। করোনা সংক্রমণ রুখতে চলমান বিধিনিষেধের মধ্যে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে গিয়ে এসব বাসের যাত্রীরা মহা বিপাকে পড়েছেন।

করোনাকালে এসি মানা, বাড়ি ঠান্ডা করবেন কীভাবে

করোনাকালে এসি মানা, বাড়ি ঠান্ডা করবেন কীভাবে

মহামারীর এই সময়ে আর প্রচন্ড গরমে নাজেহাল বিশ্ববাসী। তাই অনেকেই উপায় না দেখতে পেয়ে এসি চালাচ্ছেন সব দরজা জানলা বন্ধ করেই। কিন্তু এটাই বিশাল ভুল করছেন তারা। জানা গেছে, এয়ারকন্ডিশনের এয়ার ডাক্টের ভেতরে ঢুকে থাকতে পারেকরোনা ভাইরাস।

প্রবল শক্তিশালী হয়ে সোমবার সকালে গুজরাটে আছড়ে পড়ছে তকতে

প্রবল শক্তিশালী হয়ে সোমবার সকালে গুজরাটে আছড়ে পড়ছে তকতে

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তকতে’ এগিয়ে চলেছে ভারতের গুজরাট উপকূলের দিকে। তকতে-র তাণ্ডবে কর্নাটকে ৪ জনের পর রবিবার (১৬ মে) কেরলেও মৃত্যু হয়েছে ২ জনের। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কেরলে মৃত্যুর ঘটনা ঘটেছে ২টি জেলায়। এর্নাকুলাম ও কোঝিকোড়ে।

গাজায় নতুন করে বিমান হামলায় ৩৩ জন নিহত, মৃত্যু বেড়ে ১৮১

গাজায় নতুন করে বিমান হামলায় ৩৩ জন নিহত, মৃত্যু বেড়ে ১৮১

ফিলিস্তিনের গাজায় অব্যহত ইসরায়েলি বিমান বাহিনীর বোমা হামলায় রোববার (১৬ মে) নতুন করে আরও ৩৩ জন ফিলিস্তনি নিহত হয়েছেন। এ নিয়ে টানা সপ্তম দিনের মতো দখলদার বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৫২ শিশু ও ৩১ নারী রয়েছে।

ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের উর্ধ্বে : ড. হাছান মাহমুদ

ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের উর্ধ্বে : ড. হাছান মাহমুদ

পবিত্র ঈদ-উল-ফিতরের দিনসহ ফিলিন্তিনিদের ওপর ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়ে টুইটারে ‘ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের উর্ধ্বে?’ প্রশ্ন রখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আমাদের অর্থ ইসরাইলি আগ্রাসনের তহবিল হতে পারে না: মার্কিন কংগ্রেসম্যান

আমাদের অর্থ ইসরাইলি আগ্রাসনের তহবিল হতে পারে না: মার্কিন কংগ্রেসম্যান

মার্কিন কংগ্রেসে প্রতিনিধি পরিষদের সদস্য কোরি বুশ ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য প্রয়োজনীয় সমর্থন দিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনি নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসনের মুখে কোরি বুশ এই আহ্বান জানান।

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ল

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ল

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের কারণে দেশের প্রাথমিক ও কিন্ডার গার্টেনের ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। রবিবার (১৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

করোনার বিধিনিষেধ ২৩ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

করোনার বিধিনিষেধ ২৩ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আরও সাতদিন অর্থাৎ ১৭ থেকে ২৩ মে পর্যন্ত আরেক দফা বাড়ল। বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে রবিবার (১৬ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

করোনায় আরও ২৫ জনের মৃত্যু

করোনায় আরও ২৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন আরও ২৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৪৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৩৬৩ জনের দেহে। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮০ হাজার ১৫৯ জনে।

ফিলিস্তিনে নারকীয় হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

ফিলিস্তিনে নারকীয় হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি: ফিলিস্তিনে নারকীয় হামলার প্রতিবাদ ও ইহুদিবাদ ধ্বংসের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রাচ্যসংঘ যশোরের উদ্যোগে রবিবার (১৬ মে) দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে উক্ত সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।