ঢাকায় মৃত্যুর পর এক টুকরো স্থায়ী মাটির ঠিকানাও দিন দিন দুর্লভ হয়ে উঠছে। প্রিয়জনের কবর ১৫ হাজার থেকে ২৫ বছরের জন্য সংরক্ষণে গুনতে হচ্ছে ২০ লাখ থেকে দেড় কোটি টাকা। সামর্থ্যবানরা অর্থ দিয়ে কবর ধরে রাখতে পারলেও নিম্ন ও মধ্যবিত্তের ভরসা সাধারণ কবরেই, যা নির্দিষ্ট সময় পর আবার ব্যবহার করা হয়। রাজধানীর অভিজাত এলাকা বনানীতে এ সংকটের চিত্র সবচেয়ে প্রকট। ঢাকায় যেখানে একটি ফ্ল্যাটের দাম এলাকাভেদে কোটি টাকার কম বেশি, সেখানে বনানী কবরস্থানে মাত্র ৮ ফুট দৈর্ঘ্য ও ৪ ফুট প্রস্থের একটি কবর ২৫ বছরের জন্য সংরক্ষণ করতেও খরচ হচ্ছে প্রায় দেড় কোটি টাকা। ১৫ বছরের জন্য ১ কোটি টাকা। বসবাসের জন্য যে পরিমাণ অর্থে একটি বড় ফ্ল্যাট কেনা সম্ভব, প্রায় সেই অর্থেই মিলছে মৃত্যুর পরের একটি সীমিত মেয়াদের ঠিকানা।
- মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে: আইসিজে
- * * * *
- সিরাজগঞ্জে যমুনা সেতুর গোলচত্বরে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২
- * * * *
- রাজধানীতে নিরাপত্তায় জোরদার, প্রবেশপথে বাড়তি পুলিশ মোতায়েন
- * * * *
- ভারতীয়দের জন্য ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়া
- * * * *
- বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা
- * * * *
র
আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্যানেল মেয়র আবদুস সবুর লিটনের মালিকানাধীন সিগারেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নেপথ্য থেকে তা পরিচালনার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে।
গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিকাকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে এক তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শান্ত পাল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানাপুলিশ।
গত রবিবার দুপুরে উপজেলার সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণীর বাবা মনি বনিক বাদী হয়ে পর দিন সোমবার কালিয়াকৈর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরে নিহতের স্বজন ও স্থানীয় লোকজন ঐ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফাতেমা হাসান রিমি নামে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছেন শিশুটির স্বজনেরা। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশকে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে চীন। পাশাপাশি টেলিকমভিত্তিক প্রতারণাসহ প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পর্তুগাল জাতীয় দলকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে অবশেষে মুখ খুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ এক বিবৃতিতে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার কারণ, কোচ জর্জে জেজুসের সঙ্গে তাঁর কথোপকথন, নরওয়ে ম্যাচে খেলানো নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি এবং সংবাদ সম্মেলনে কোচের বক্তব্যের বিস্তারিত তুলে ধরেছেন তিনি।
আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি দিয়েই আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানার প্রস্তুতি নিচ্ছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। মেসির সেই বিদায়ী মুহূর্তের আগে আবেগঘন বার্তা দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থ নেইমার।
শ্রেয়াস আইয়ারের ঝোড়ো সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে ১৭১ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। জবাবে ৩২ বল হাতে রেখে জয় পায় স্বাগতিকরা।
ফরিদপুর শহরে অভিযান চালিয়ে বিদেশি রিভলবার, গুলি, ককটেল, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি ও ইয়াবাসহ সাফায়েত আহমেদ (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি)।
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামী আব্দুল জলিলের (৭০) দাফনের এক ঘণ্টা পর মারা গেলেন স্ত্রী আমিনা বেগম (৬০)। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ (মতিনবাজার) এলাকায় এ ঘটনা ঘটে।