বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া সাঈফ (৯) ও রোহান (৮) নামের দুই শিশুর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া সাঈফ (৯) ও রোহান (৮) নামের দুই শিশুর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
লালমনিরহাটে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে মো. মজিবর রহমান টুলু (৪৮) নামে পৌর আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে শহরের চাঁদনী বাজার এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে সুপেয় পানি ও কৃষি সেচের টেকসই সমাধান নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
লালমনিরহাটের কালীগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় আব্দুল মালেক (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিজের ও ছেলের মাদকের খরচ জোগাতেই তিনি চুরি করেছিলেন।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য, ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ তুলে মোংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা, নগদ টাকাসহ জাহিদুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কলেজ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিলেট সীমান্ত থেকে অর্ধকোটি টাকার বেশি মূল্যের ভারতীয় পশু ও পণ্য জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গাইবান্ধায় ‘শিক্ষার্থীদের চোখে আমার স্বপ্ন’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আগে শিক্ষার্থীদের চোখে আমার স্বপ্ন শীর্ষক প্রতিযোগিতায় স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ফেনীর দাগনভূঞায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জোবায়দা আক্তার (৩০) নামে ব্র্যাকের এক ক্রেডিট অফিসার নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক মনিরুজ্জামান আহত হয়েছেন।