জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে নেমে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে তিন-চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন লিটন কুমার দাস। এতে চলমান ওয়ানডে সিরিজে তাকে আর পাওয়া যাবে না। শুধু তাই নয়, একইসাথে আসন্ন এশিয়া কাপে তার খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
লিটন
বাংলাদেশের ষষ্ঠ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রান পূর্ণ করলেন ওপেনার লিটন দাস।শনিবার থেকে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ১৯ বলে ৬ চারে ৩২ রান করেন লিটন। ফলে টি-টোয়েন্টিতে এক হাজার রান পূর্ণ হয় তার।
আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। সাকিবের সাথে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন দাস।
আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের তামিম ইকবাল-মুশফিকুর রহিম ও লিটন দাসের।
শ্রীলংকা বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটিং দৃঢ়তায় শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে লিডের দ্বারপ্রান্তে স্বাগতিক বাংলাদেশ।
নিজেদের প্রথম ইনিংসে ১৩৪ ওভারে ৩ উইকেটে ৩৮৫ রান তুলে চতুর্থ দিনের মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে মাত্র ১২ রানে পিছিয়ে টাইগাররা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সরকারী আফগানিস্তানকে হোয়াটওয়াশ করার লক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।
সফরকারী আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়িয়েছে লিটন কুমার দাস। তুলে নিয়েছে ওয়ানডে ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি। মাত্র ১০৭ বলে ১৪টি চারের সাহায্যে শতক পূর্ণ করেন তিনি।
সাকিব আল হাসানের অল-রাউন্ড নৈপুন্যে কুমিল্লাকে ৩১ রানের বড় ব্যবধানে হারল বরিশাল। ব্যাট হাতে অর্ধ-শত করার পর বল হাতে ৪ ওভারের ২০ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব। এছাড়াও, ৪ ওভারে ২৯ রান দিয়ে নাঈম হাসান পেয়েছেন ৩ উইকেট।
সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসানের হাফ-সেঞ্চুরিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান করেছেন ফরচুন বরিশাল।
বাংলাদেশ প্রিমিয়ার লীগের(বিপিএল) সিলেট পর্বের প্রথম ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক ইমরুল কায়েস।