আইপিএলের সময় সাকিব আল হাসানের ছাড়পত্র নিয়ে কম কথা হয়নি ক্রিকেট পাড়ায়। দেশ ছাপিয়ে বিদেশেও যা জন্ম দিয়েছিল সমালোচনার। তবে এবার সেরকম কোনো নাটক মঞ্চায়ন হচ্ছে না। গ্লোবাল টি-টোয়েন্টি লিগ এবং লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে আগেভাগেই ছাড়পত্র পেলেন সাকিব আল হাসান।
লিটন
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল পেলেন লিটন কুমার দাস। দ্বিতীয় বাংলাদেশী হিসেবে কানাডার এই লিগে দল পেয়েছেন তিনি। উইকেট কিপার এই ব্যাটার খেলবেন সারে জাগুয়ার্সের হয়ে। ড্রাফট থেকে তাকে ডেকে নেয় দলটি।
অধিনায়ক নিয়ে সংশয়ের অবসান হয়েছে। নাটকীয়তা শেষে লিটন দাসের কাঁধেই উঠছে নেতৃত্বের ভার। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দলকে নেতৃত্ব দেবেন এই উইকেট কিপার।
সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার বিকালে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন। বিকালে সেটি গ্রহণ করে প্রধান নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আইপিএলে এক ম্যাচ খেলে ঢাকায় ফেরেন লিটন দাস। পারিবারিক ব্যস্ততা শেষে ইংল্যান্ডের ফ্লাইটও ধরেছেন তারকা এ ওপেনার। বাংলাদেশের জার্সি গায়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন। তবে লিটনের দল কলকাতা নাইট রাইডার্সও (কেকেআর) বসে নেই।
ঘরের মাঠে গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টি ছাড়া বাকি ম্যাচগুলোয় ব্যাটে-বলে শাসন করা বাংলাদেশ এবার বিদেশ সফরে যাচ্ছে আইরিশদের বিপক্ষেই খেলতে।
লিটন দাসের কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেশে ফিরে যাওয়ার ঘোষণা শুক্রবার দুপুরে করেছিল কেকেআর। সেই ঘোষণা করার পর ২১ ঘণ্টা কেটে গেছে। এখনো লিটনকে নিয়ে চুপ কেকেআর। তা হলে কি বাংলাদেশের ব্যাটার দেশে ফিরে যাওয়ায় হাঁপ ছেড়ে বেঁচেছে নাইট ম্যানেজমেন্ট!
আইপিএলের ১৬তম আসরের ২৮তম ম্যাচে অভিষেক হয় বাংলাদেশ দলের তারকা ওপেনার লিটন কুমার দাসের। তার অভিষেক ম্যাচ হেরে যায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ।
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দিল্লি ও কলকাতা নাইট রাইডার্স। দিল্লির সাবেক ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে এই ম্যাচে কী মুখোমুখি হবেন বাংলাদেশের দুই তারকা লিটন কুমার দাস এবং মুস্তাফিজুর রহমান?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের ক্রিকেটাররা ডাক পেলেও খেলার সুযোগ যে পাবেন না সেটা আগেই জানতেন, এমন দাবি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান।