ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে পড়ে ডুবে মাহি আক্তার (৬) ও রুমা আক্তার (৭) নামের দুই শিশু মারা গেছে।
শিশুর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শিশু জোনায়েদ মোল্লা (১০) কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে উঠে যায়। বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার আগমুহূর্তে জানা যায়, সে ওই ফ্লাইটের যাত্রী নয়। সেই জোনায়েদের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে।
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফাতেমা নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তাছাড়া গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সিনথিয়া ( ৫) নামের এক শিশু সাপের কামড়ে মৃত্যু হয়েছে। মৃত সিনথিয়া ওই উপজেলার দুর্লভপুর-চাঁদপুর গ্রামের সাগর বিশ্বাসের মেয়ে।
বাংলাদেশে শিশুদের মধ্যে রক্ত ক্যানসারের ঝুঁকি সবচেয়ে বেশি। ক্যানসার শব্দটি শুনলেই আতঙ্ক সৃষ্টি হয় মনে। কাছের কারো ক্যানসার হয়েছে শুনলেই তাকে হারানোর ভয় তাড়া করে বেড়ায় সারাক্ষণ।
সাতক্ষীরার আশাশুনিতে পুকুরপাড়ে খেলাধুলা করার সময় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুড়িকাহুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- কুড়িকাহুনিয়া গ্রামের আলম হায়দারের মেয়ে অনিকা সুলতানা (৫) ও একই এলাকার অহিদুল মোড়লের মেয়ে জান্নাতুল নাইম (৫)।
বর্তমানে অনেক শিশুই চোখের সমস্যা দেখা যাচ্ছে। স্কুলগামী অনেক শিশুর চোখেই দেখতে পাবেন মোটা ফ্রেমের চশমা। এটি মোটেই সুখকর কোনো বার্তা নয়।
কিশোরগঞ্জে গলায় পেয়ারা আটকে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার রাতে কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের তারাপাশা বয়লা এলাকায় এ ঘটনা ঘটে।
মাদারীপুরে পানিতে ডুবে আফ্রিদি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
একসঙ্গে চার সন্তানের মা হয়েছেন বিউটি আক্তার নামে এক নারী। বুধবার (৩০ আগস্ট) রাজধানীর মাগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৩ ছেলে ও ১ মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে ঐ চার নবজাতকের তিনজন ও তাদের মা পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।