শি
নতুন কারিকুলামে নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থাকছে না, হবে সমন্বিত কারিকুলাম। এটি কার্যকর হবে ২০২২ সালে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানবোঝাই একটি ট্রলি উল্টে খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাড়িয়েছে। এ ঘটনায় আহত আরও ৩ জন চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার বারিক বাজার আঞ্চলিক সড়কের গাজীপুরের ভাঙাশাকো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আর কতদিন পর পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল কাম পাবনা জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিনটি চালু হবে? উদ্বোধনের এক বছর পরও চালু করা যায়নি মেশিনটি।
পাবনায় দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বাগেরহাটের মোড়েলগঞ্জে ১৭ দিনের শিশু হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা, চাচা ও ফুফাকে আটক করছে পুলিশ। তারা হলেন- নিহত শিশুর বাবা মোড়েলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের সুজন খান (৩০), চাচা রিপন খান (২৪) ও ফুফা হাসিব খান (২৮)।
করোনা মহামারির মধ্যে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ সময় আর্থিক ক্ষতির সম্মুখীন থাকা অভিভাবকদের ছাড় দিয়ে স্কুল-কলেজগুলোকে শিক্ষার্থীদের শুধু টিউশন ফি নেয়ার নির্দেশ দিয়েছে সরকার।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ঘুমন্ত মা-বাবার কোল থেকে ১৭ দিনের শিশু চুরির ঘটনার তিন দিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে।
আগামী ২ ডিসেম্বর থেকে ১৬তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান মো. আকরাম হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এম মাহফুজ আলম, পাবনা : পাবনায় চলতি মওসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে চাষিরা বিভিন্ন মাঠে পুরোদমে শুরু করেছেন জমির ধান কাটা-মাড়াইয়ের কাজ।