জাতীয় রাজস্ব বোর্ডের আরোপিত দানকর বৈধ ঘোষণা করা রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে (লিভ টু আপিল) নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আপিল শুনানি শুরু হয়েছে।
শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি শেষে ২৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে বোলিংয়ে নেমে ভারতকে শুরুতেই চেপে ধরেছে টিম টাইগ্রেস। ইনিংসের পঞ্চম ওভারেই স্বাগতিক পেসার মারুফ আক্তার ফিরিয়েছেন সফরকারীদের ওপেনার প্রিয়া পুনিয়াকে।
চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারীর নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল রবিবার (১৬ জুলাই)। এবার আরও কম দামে পাওয়া যাবে ডাল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। শনিবার (১৫ জুলাই) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে দুপুর ১২টায় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পবিত্র ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এতে সৌদি ও গালফ কো-অপারেশনভুক্ত (জিসিসি) দেশের নাগরিকদের মঙ্গলবার থেকে ওমরাহর অনুমতি দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হবে আগামী বৃহস্পতিবার। ওইদিন বিকেল ৪টা থেকে শুরু হবে এ আবেদন।
ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে আজ থেকে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় লেনদেনে ব্যবহার হবে রুপি। এ বিষয়ে দুই দেশের প্রাথমিক প্রস্তুতি শেষ। তবে রুপিতে যে পরিমাণ রপ্তানি আয় হবে; শুধু সমপরিমাণ আমদানি দায় মেটাতে ভারতীয় এ মুদ্রা খরচ করা যাবে।