নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিষয়ক পর্যবেক্ষকদল। বেলা ১১টার পর ইসির সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।
শুরু
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পাঁচ দিনের ইউরোপ সফর শুরু করেছেন। ব্রিটেনে সফরের মধ্য দিয়ে তাঁর ইউরোপ যাত্রার সূচনা হচ্ছে।
প্রথমবারের মতো ভারতের বিপক্ষে দেশের মাটিতে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে খেলতে নেমেছিল বাংলাদেশ নারী দল। কিন্তু স্মরণীয় এই মুহূর্তটা স্মরণীয় করে রাখতে পারলেন না টাইগ্রিসরা। বিশাল ব্যবধানে হেরে সিরিজ শুরু করলো নিগার সুলতানার দল।
ভারতের সাথে মার্কিন ডলারে লেনদেনের বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি রুপিতে লেনদেন শুরু হচ্ছে আগামী ১১ জুলাই। এ বিষয়ে দু’দেশের প্রাথমিক প্রস্তুতি শেষ।
পায়ে হেঁটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা দিয়েছেন আলিফ মাহমুদ আদিব (২৫) নামের এক যুবক। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বটতলী ইউপির শেয়ার বাতাবাড়িয়া গ্রামে। সে ওই গ্রামের মৃত. আব্দুল মালেকের ছেলে।
শনিবারের সকাল। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট শুরু হলো। শুরু হলো বোমা, গুলি, বুথদখল ও ভাঙচুর। শুরু মৃত্যুমিছিল।
রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। পরীক্ষামূলক চলাচলের তিনটি ধাপের মধ্যে এটি প্রথম।
ভ্রমণ, কর্মসংস্থান, পারিবারিক পুনর্মিলন, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবরের (নোম্যাড) মতো সব ধরনের ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা এখন ঢাকায় নতুন চালু হওয়া গ্রিসের ভিসা আবেদনকেন্দ্র থেকে আবেদন করতে পারবেন।
পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে আজ বুধবার ইলেকট্রনিক টোল আদায় শুরু হয়েছে। সেতু সচিব মো: মঞ্জুর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল ১০টা ২৩ মিনিটে ইলেকট্রনিক টোল দিয়ে এ সেতু পার হন।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আজ বুধবার দেশজুড়ে ভ্যাকসিনের তৃতীয় ও চতুর্থ ডোজ টিকাদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। সাত দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইন চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।