জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন আজ বুধবার বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৩০ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলবে।
শুরু
আজ মঙ্গলবার (১ আগস্ট) বিকেল থেকে শুরু হচ্ছে কালুরঘাটে কর্ণফুলী নদীর উপরে নির্মিত পুরনো রেলওয়ে সেতু উন্নীতকরণের কাজ। এ কারণে আজ মঙ্গলবার (১ আগস্ট) বিকেল থেকে সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। একই সময় সওজের নির্মিত ফেরি সার্ভিসও চালু হচ্ছে।
চীনা মুদ্রা ইউয়ানে আন্তর্জাতিক বাণিজ্য শুরু করে দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। দেশটির অর্থমন্ত্রী মারসিলো মনতেনেগ্রো বলেছেন, গত মে থেকে চলতি জুলাই পর্যন্ত বলিভিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের ১০ শতাংশ চীনা মুদ্রা ইউয়ানে হয়েছে। এর পরিমাণ ২৭৮ মিলিয়ন ইউয়ান বা ৩৮ দশমিক ৭ মিলিয়ন ডলার।
রাজধানীতে শুরু হয়েছে পবিত্র আশুরার তাজিয়া মিছিল। মিছিলটি বকশিবাজার ও নিউ মার্কেট হয়ে ধানমন্ডি লেকের পার্শ্ববর্তী সীমান্ত স্কয়ারের সামনে শেষ হবে।
নিয়মিত অধিনায়ক ও তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই একাদশ সাজিয়েছিল আল নাসর। তবে কৌশল খুব একটা কাজে আসেনি। দ্বিতীয়ার্ধে তাকে নামাতেই হয়। কিন্তু কাজের কাজ হয়নি। গোল পাননি সৌদির মহাতারকাও।
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শুরু হয়েছে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত যৌথ শান্তি সমাবেশ।
বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। রাজধানী ঢাকা এবং আশপাশের জেলা–উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মহাসমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।
চট্টগ্রামের হোটেল পেনিনসুলাতে আজ থেকে শুরু হচ্ছে সেপ ভারতীয় শিক্ষা মেলা–২০২৩। দুই দিনব্যাপী সবার জন্য উন্মুক্ত এ মেলার উদ্বোধন করবেন এ্যাসিসট্যান্ট হাই কমিশনার অব ইন্ডিয়া (চট্টগ্রাম) ড. রাজীব রঞ্জন।
একাদশ জাতীয় সংসদে নির্বাচিত ২৯০ জন এমপির শপথের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজের বিরুদ্ধে করা লিভ-টু আপিল আগামী শুনানি শুরু হয়েছে।
আগামী ১৬ আগস্ট (বুধবার) থেকে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস। মঙ্গলবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।