চরম ঋণ সংকটে ভুগছে বিশ্বের অধিকাংশ উন্নয়নশীল দেশ। সামনের সপ্তাহগুলোয় এ সংকট আরও তীব্রতর হতে পারে। আগামী সপ্তাহে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের বসন্তকালীন বৈঠকে বসতে যাচ্ছে। এতে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর, অর্থমন্ত্রী ও রাজনৈতিক নেতাদের আলোচনায় গুরুত্ব পাবে এই ঋণ সংকট।
- উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- * * * *
- দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
- * * * *
- ছেলে পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা
- * * * *
- যৌথ বাহিনীর মহড়ার মধ্যেই খুলনায় গুলিবিদ্ধ ঘের ব্যবসায়ী ও ভ্যানচালক
- * * * *
- নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মধ্যরাতে বিএনপির শোডাউন
- * * * *
সংকট
দিন যতই যাচ্ছে, এশিয়ার দেশ জাপানে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যাও ততই বাড়ছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ২০৪০ সাল নাগাদ ১ কোটি ১০ লাখেরও বেশি শ্রমিক সংকটে পড়তে যাচ্ছে দেশটি। এতে দেশটি বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে গবেষণা প্রতিবেদনে ধারণা করা হচ্ছে।
আজ বুধবার ২২ মার্চ, বিশ্ব পানি দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালিত হবে। এবার দিবসটির প্রতিপাদ্য: ‘পানি ও স্যানিটেশন সংকট সমাধানে পরিবর্তন ত্বরান্বিতকরণ’।
চরম অর্থনৈতিক সংকটে ভুগছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। এই মুহূর্তে ডলার সংকট ভয়াবহ রূপ নিয়েছে দেশটিতে। এতে বিপর্যয়ের মুখে পড়েছে দেশটির বিমান চলাচল। পর্যাপ্ত ডলার না থাকায় আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর পাওনা মেটাতে পারছে না পাকিস্তান।
আসন্ন রমজানে ভোগ্যপণ্যের কোনো সংকট হবে না বন্দর নগরী চট্রগ্রামে। ইতিমধ্যে প্রায় সব ধরণের পণ্যেরই সরবরাহ বেড়েছে এবং মজুদও পর্যাপ্ত। খাতুনগঞ্জের পাইকারি বাজারে গত কয়েকদিনের পর্যবেক্ষণ এবং পাইকারি ব্যবসায়ী ও আড়তদারদের সাথে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।
২০২২ সালে নানা সংকটে কেটেছে দেশের শিল্প খাত। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে অর্থনীতিতে টালমাটাল অবস্থার তৈরি হয়। এর মধ্যে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ডলার সংকট। যার প্রভাব পড়েছে দেশের সার্বিক অর্থনীতিতে।
বাংলাদেশে ডলার সঙ্কটের কারণে বিদেশ যাত্রায় নানা ধরণের ভোগান্তির মুখে পড়েছেন বিদেশগামীরা। বিশেষ করে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থী, চিকিৎসা বা হজযাত্রী কিংবা সাধারণ পর্যটক হিসেবে যারা বিদেশে যেতে আগ্রহী ডলার সংগ্রহে তাদের বেগ পেতে হচ্ছে।
ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যে এবার পানি সংকটে পড়েছে দক্ষিণ আফ্রিকা। জানা গেছে, কয়েক মাস ধরেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ ছাড়া দিন পার করতে হচ্ছে দেশটির নাগরিকদের। এবার তাদের সংকটের তালিকায় যুক্ত হয়েছে পানি। বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশটির কয়েকটি অঞ্চলে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।
বাংলাদেশে গত কয়েক মাস ধরেই ডলার সংকট, জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে দেশের বেশ কয়েকটি প্রধান শিল্প ও উৎপাদন খাতে।
ব্যাংকগুলোতে ডলার সংকটের কারণে কয়লা আমদানির ঋণপত্র (এলসি) খুলতে অস্বীকৃতি জানানোর কারণে কয়লাচালিত ১৩২০ মেগাওয়াট পায়রা পাওয়ার প্লান্টের কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।