দীঘিনালা উপজেলা থেকে অফিস শেষে মোটরসাইকেল যোগে খাগড়াছড়িতে বাড়ি ফেরার পথে কৃষি গবেষণা এলাকায় একটি পিকাপের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই যুব উন্নয়ন কর্মকর্তা নিহত হয়। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
- ইনস্টাগ্রামে বড় আপডেট: ফিডে কমবে হিংসাত্মক ও আপত্তিকর কনটেন্ট
- * * * *
- বেলিয়া এক্সপোতে সিপিডিএল ভার্টিক্যালের চমক
- * * * *
- সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র্যালি ও আলোচনা সভা
- * * * *
- ওয়ালটনের ইভি প্রকল্পের মনিটরিং ডিরেক্টর হলেন তরুণ উদ্যোক্তা রিফা তাছনিয়া
- * * * *
- আবাহনী-মোহামেডান মেলবন্ধন
- * * * *
সংঘর্ষে নিহত ১
জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিফ হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।
শেরপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুয়েল মিয়া (৪২) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মিজানুর রহমান নামে অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. নুর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আফরা এ দুর্ঘটনা ঘটে।
বরগুনার সোনারবাংলা এলাকায় প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাওহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
ফেনীর ছাগলনাইয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিরাজ মিয়া (৪০) নামে তাবলিগ জামাতের এক সাথী নিহত হয়েছেন।
জয়পুরহাটের কালাই উপজেলার ইটাখোলা-মোলামগারী সড়কের হলদিবাড়ী এলাকায় মাইক্রোবাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হিমু কাউসার(২৮) নামে একজন নিহত হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সিলেটমুখী একটি অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের ড্রাইভার নিহত হন।
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় দুই ট্রাকের মধ্যে সংঘর্ষে ট্রাকে চালক নিহত হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।