গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় মন্দির কমিটি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
সংঘর্ষ
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার কর্মকর্তারা একথা জানান।
কলম্বিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। দেশটির আরাউকা প্রদেশে দু’টি অবৈধ সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষের কারণে প্রাণহানির এই ঘটনা ঘটে।
পাবনা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পাবনায় চলমান সমাবেশে ছুরিকাঘাতে গুরুতর আহত জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির আহম্মেদের অবস্থার অবনতি হওয়ায় পাবনা হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সমাবেশ শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিকেল পৌনে পাঁচটার দিকে যুগ্ম মহাসচিব হারুন উর রশীদ হারুনের বক্তব্য চলাকালে হঠাৎ যুবদল নেতা তসলিম হাসান সুইট ও মনির আহমেদের গ্রুপের মধ্যে হাতাহাতির শুরু হয়।
রাজধানী বনশ্রীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগরে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক হাত বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ নিহত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলীর মৃতদেহ বিকেলে ভাঁড়ারায় পৌঁছুলে এক হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয়। পরিবারের সদস্যরাসহ সমর্থকরা কান্নায় ভেঙে পড়েন।
পাবনা প্রতিনিধি: পাবনায় নির্বাচনী সংঘর্ষে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিহত এবং গুলিবিদ্ধসহ অন্ততঃ ২৫ জন আহত হওয়ার ঘটনায় ওই ইউনিয়নে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত ঘোষণা করেছে।
পাবনা সদর উপজেলা ভাঁড়ারা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলী (৩৫) নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সংঘর্ষে ১২ জন গুলিবিদ্দসহ ২৫জন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার সময় উপজেলার ভাঁড়ারার কোলাদি চারা বটতলায় এ ঘটনা ঘটে।