রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।
সড়কে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের একাধিক স্থানে যানবাহন বিকল এবং সড়ক দুর্ঘটনার কারণে কুমিল্লাগামী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটে দীর্ঘ সময় আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছে যানবাহন চালক ও যাত্রীরা।
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় মহাসড়কের পাশ থেকে জাহিদুল মোল্লা (৬০) নামের এক ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে ফেলে রেখেছে বলে ধারণা পুলিশের।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ভিটিকান্দি এলাকায় এয়ারপোর্টগামী মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক-মহাসড়ক যানজট মুক্ত ও নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে যানজটমুক্ত রাখতে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর এ কান্না যেন থামছেই না। গেল অক্টোবর মাসে সারাদেশে ৪৫২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪৭৫ জন প্রাণ হারিয়েছেন এবং ৮১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।
নারায়ণগঞ্জে একটি মোটরসাইকেলে বাসের ধাক্কায় রাফি তালুকদার নিহন (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
দেশে গত সাড়ে ৫ বছর (২০১৯ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত) সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩২ হাজার ৭৩৩টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৫ হাজার ৩৮৪ জন এবং আহত হয়েছেন ৫৩ হাজার ১৯৬ জন। এতে ৮৭ হাজার ৮৮৪ কোটি ১২ লাখ টাকার মানবসম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।