সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা একটি বাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সড়কে
বাংলাদেশে বছরে ২৪ হাজার ৯৫৪ জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
ফরিদপুর ভাঙ্গা রেল সড়কের ১৫শ প্যান্ডেল ক্লিপ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা, এতে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ফরিদপুর ভাঙ্গার রেল যোগাযোগ।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) শেখ বিল্লাল হোসেন।
সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার তৃতীয় দিনে উড়ালসড়কে (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) ২৫ লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে।
হিলি স্থলবন্দরের প্রধান সড়কে আমদানিকৃত পণ্যবোঝাই একটি ভারতীয় ট্রাক বিকল হয়ে পড়ায় বন্ধ রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের পণ্য আমদানি-রফতানি বানিজ্য।
ঢাকা-বরিশাল হাইওয়ে রাজৈরে আমগ্রাম এলাকায় বাস ও মালবাহী কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টার দিকে।
ঈদুল আজহার ঈদের দ্বিতীয় দিন সড়কে ৫ জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে তিনজন, লক্ষ্মীপুর দুজন, গাইবান্ধায় দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন ও ঝিনাইদহে একজন নিহত হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজটে পড়েছে। মহাসড়কে পরিবহনের সংখ্যা বৃদ্ধি, সেতুতে পরপর দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া, দফায় দফায় টোল আদায় বন্ধ এবং চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে 'উন্নয়নের মহাসড়কে' নিয়ে যেতে সক্ষম হয়েছে।