গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। পরে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করা হলে উত্তেজিত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। পরে টিয়ার শেল ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
সড়ক
নড়াইলের নড়াগাতীতে সড়ক দুর্ঘটনায় আকাশ শিকদার (১৫) নামে ট্রলির হেলপার নিহত হয়েছেন।
রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রবিউল ইসলাম, জুনায়েদ ও ওমর ফারুক।
বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির সময় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের আড়িয়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। ওই সময় গ্রেফতার তিনজনের নিকট থেকে ৪২ হাজার ১৫৮ টাকা জব্দ করা হয়।
মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাকেল দুর্ঘটনায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। নিহতদের একজনের নাম পাওয়া গেছে। তিনি হলেন মোটরসাইকেল আরোহী কামাল হোসেন (৪৩)। আরেকজনের নাম জানা যায়নি।
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর থেকে রামপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারে তীব্র যানজট দেখা দিয়েছে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। রোববার দিবাগত মধ্যরাতে একাধিক সড়ক দুর্ঘটনা ও মহাসড়কে যানবাহন বিকল হওয়ায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে গন্তব্যে যাওয়া যানবাহনের চালক ও যাত্রীরা বিপাকে পড়েছে।
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুরমত আলী (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। সোমবার দুপুরের দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বীজ খামারের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত হুরমত আলী মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়া এলাকার মৃত আরশাদ আলীর ছেলে।
সরকারি উদ্যোগে সড়ক দুর্ঘটনার পূর্ণাঙ্গ তথ্য ব্যাংক চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, দেশের সাতটি হাসপাতালে আহত রোগী ভর্তি রয়েছে ৫৩ হাজার ২০৭ জন। কিন্তু বিআরটিএর প্রতিবেদনে আহত রোগী রয়েছে ৭ হাজার ৪৯৫ জন। বিআরটিএর এই প্রতিবেদনকে অসম্পূর্ণ দাবি তাদের।
যশোরে সড়ক দুর্ঘটনায় মঞ্জুরুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় মোহাম্মদ আলী (৩৫) নামে আরও একজন আহত হয়েছেন। নিহত মঞ্জুরুল ইসলাম যশোর সদর উপজেলার রামনগর মধ্যপাড়া এলাকার বাসিন্দা।