আঞ্চলিক কূটনীতি এবং নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনার জন্য দু'দিনের ইরান সফরে রোববার তেহরান পৌঁছেছেন ওমানের সুলতান হিশাম বিন তারিক আল-সাইদ। মাসকটের মধ্যস্ততায় ইরান ও বেলাজিয়ামের মধ্যে বন্দী বিনিময় সম্পন্ন হওয়ার প্রেক্ষাপটে এই সফর হচ্ছে।
সফর
পাঁচ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহীম তাহা।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে যোগ দিতে দুই দিনের সফরে দোহার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উদ্দেশ্যে আগামীকাল বিকেল ৩টায় ঢাকা ত্যাগ করবেন তিনি। রোববার (২১ মে) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আকস্মিক সফরে সৌদি আরব গেছেন। সেখানে আরব লীগের সামিট অনুষ্ঠিত হচ্ছে।
দীর্ঘ ১১ বছর পর সৌদি আরব সফরে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সিরিয়া যুদ্ধের পর এই প্রথমবারের মতো আরব লীগের বৈঠকে অংশ নিচ্ছেন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার (১৮ মে) সৌদির বন্দর নগরী জেদ্দায় পৌঁছান তিনি। আজ (শুক্রবার) সৌদি আরবের জেদ্দায় আরব লীগ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৭ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আগামী ২২ মে চীন সফরে যাচ্ছে। চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সেদেশে যাচ্ছে দলটি। চীন সফরের বিষয়টি উপ-দপ্তর বিষয়ক সম্পাদক সায়েম খান নিশ্চিত করেছেন।
জাপানে জি-৭ বৈঠকের পরেই যুক্তরাষ্ট্রে ফিরবেন বাইডেন। কোয়াড বৈঠক এবং অস্ট্রেলিয়া সফর বাতিল করতে হয়েছে তাকে।
যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশে যাত্রা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন তিনি।
জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সফর শেষে গত ৯ মে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য সমাপ্ত সফর সম্পর্কে অবহিত করতে আজ (সোমবার) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।