দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দুই হাজার ৯৯ টাকা বাড়িয়ে এক লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সর্বোচ্চ
ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
দুই সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশটির স্পট গোল্ডের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স দুই হাজার ৬৪৯ দশমিক ৭৩ ডলার হয়েছে, যা ডিসেম্বর ১৮-এর পর সর্বোচ্চ।
২০২৩ সালে সার্বিকভাবে সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হার পাসপোর্ট, বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়। ঘুষের পরিমাণ বেশি ছিল বিচার বিভাগ, ব্যাংকিং ও ভূমিসেবা খাতেও।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার এ ঘোষিত “টপ রেমিট্যান্স রিসিভার ব্যাংক অ্যাওয়ার্ড ২০২৪” পুরস্কার পেয়েছে। এ উপলক্ষে ১ ডিসেম্বর ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এর নিকট ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর করেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী।
তিন ম্যাচ ওয়ানডে সিরজের প্রথমটিতে আয়ারল্যান্ডকে ২৫৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডেতে এটিই বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বাংলাদেশের পাঠ্যপুস্তকে ত্রুটি কমাতে সরকার চেষ্টা করছে। বই হাতে পেলেই বোঝা যাবে কতটুকু ফলপ্রসূ হয়েছে। আমরা ত্রুটি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছি।
সাবেক অধিনায়ক বাবর আজম আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেই একটি রেকর্ড গড়লেন।
সারাদেশের সব রুটে চলাচল করা মোট ১১২টি আন্তঃনগর ট্রেনের মধ্যে গত সেপ্টেম্বর মাসে যাত্রী পরিবহন করে সর্বোচ্চ আয় করেছে একতা এক্সপ্রেস। আর সর্বনিম্ন আয় করেছে করতোয়া এক্সপ্রেস। এই দুটি ট্রেনই বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের।
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে, তাদের ছয়জনই ঢাকার।