প্রস্তাবিত আইনে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে মন্ত্রিসভা ‘খাদ্য পণ্যের উৎপাদন, সঞ্চয়, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (প্রিভেনশন অব প্রিজুডিশিয়াল অ্যাক্টিভিটি) আইন, ২০২৩’-এর খসড়া অনুমোদন করেছে।
সর্বোচ্চ
দেশের ৪৯টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটি আরও দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়।
চুয়াডাঙ্গার ওপর দিয়ে অব্যাহত রয়েছে মাঝারি তাপপ্রবাহ। টানা সাত দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। তাপমাত্রা ওঠানামা করছে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
দেশের বেশিরভাগ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, যা অব্যহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ (৮ এপ্রিল) থার্মোমিটারের পারদ ৩৮ ডিগ্রি ছাড়িয়েছে।
পবিত্র মাহে রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ দুই হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৩৬ উইকেট সাকিব আল হাসানের। আজ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড করলেন তিনি।
রাশিয়া এখন ইরানের সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগকারী হয়ে উঠেছে। বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানের অর্থমন্ত্রী এহসান খানদৌজি এ কথা বলেন।
মাউন্ট মঙ্গানুইয়ে দিবারাত্রির টেস্টের তৃতীয় দিনে স্টোকস রেকর্ড গড়েছেন একটি ছক্কা হাঁকিয়ে। সেই ছক্কাই তাকে বানিয়েছে ক্রিকেটের সাদা পোশাকের ফরম্যাটে সর্বোচ্চ ছক্কার মালিক। এরপরও আরও একটি ছক্কা মেরেছেন তিনি।
রাশিয়ার তেলের ওপর সর্বোচ্চ মূল্য বেঁধে দেয়ার ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন এবং শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনকে সতর্ক করে দিয়েছে মস্কো। রাশিয়া ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, তারা পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে।
উত্তর কোরিয়ার লক্ষ্য হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তির অধিকারী হওয়া বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।