বৃষ্টিপাত কম হওয়ায় ও উজানের ঢল নামা বন্ধ হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হয়েছে। তবে সিলেট মহানগরের কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে।
সিলেটে
পাহাড়ি ঢল, বৃষ্টিপাত ও নদ-নদীর পানি কমায় সিলেটের আটটি উপজেলায় শুক্রবার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সিলেট নগরে গত বৃহস্পতিবার রাত থেকে পানি ঢুকছে। এতে পানিবন্দি হয়েছে কয়েক হাজার মানুষ। আর উপজেলাগুলোতে বন্যায় পানিবন্দি মানুষের সংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ।
সিলেটে বাড়ছে পানিবন্দি মানুষের সংখ্যা। জেলার ১৩টি উপজেলার মধ্যে ৭টিতে বন্যা দেখা দিয়েছে। এরমধ্যে পাঁচটির অবস্থা ভয়াবহ। জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ৭ উপজেলায় ৫ লাখ ৩৩ হাজার ২০২ জন বন্যাকবলিত হয়েছেন।
ভারতের মেঘালয় ও আসামের পাহাড়ি অঞ্চলে ভারি বর্ষণ ও সিলেটে টানা বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। সিলেটের চার উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কয়েকটি স্থানে বন্যার পানি ওঠে সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তৃতীয় ধাপের নির্বাচনে সিলেটের তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নতুন দুই প্রার্থী। আর একটিতে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান।
ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতক ও দোয়ারা বাজার; সিলেটের বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার; মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল; হবিগঞ্জের লাখাই, সদর ও শায়েস্তাগঞ্জে নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
বাংলাদেশ উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রেমাল আরো দুর্বল হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে সিলেট ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এবারে সিলেটে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯২০ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। গতবছর পাসের হার ছিল ৮৯ দশমিক ০৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৫০৫ জন।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবাল।শুক্রবার (১০ মে) রাত সাড়ে ১১টায় সিসিক আয়োজিত নগরী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তামিম।
সিলেটে সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৩ উপজেলার ফলাফল মিললেও এক প্রিজাইডিং অফিসারের রহস্যজনক আটকে আছে বিশ্বনাথ উপজেলা ফলাফল।