ইবাদত-বন্দেগির মাধ্যমে সিলেটে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। রোববার (২৫ ফেব্রুয়ারি) এশার নামাজের পর সিলেট জেলার প্রায় সবকটি মসজিদে এই পবিত্র রাতটি পালন করা হয়।
সিলেটে
ফেসবুকে পরিচয়ের পর সিলেটে থেকে দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী নাটোরে এসেছে নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে।
সিলেট মহানগরের জালালাবাদ এলাকায় এক আওয়ামী লীগ নেতার বাসায় হামলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া তিনটি মোটরসাইকেল ও কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
সিলেটে ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বছরের শুরুতেই এ রোগে আক্রান্ত হয়ে অনেকেই চিকিৎসা নিয়েছেন। তবে অসময়ে ডেঙ্গুর ছোবল ভালো লক্ষণ নয় বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বাংলাদেশে প্রতি হাজারে ২৫ দশমিক ৫ জন মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতা বা স্বাভাবিক কর্মকাণ্ডে অসুবিধার সম্মুখীন।
পয়েন্ট টেবিলের একেবারে তলানির দুই দল হিসেবে বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সিলেট স্ট্রাইকার্স ও দুর্দান্ত ঢাকা। দুই দলের ঝুলিতেই ছিল একটি করে জয়।
সিলেটের ফেঞ্চুগঞ্জে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
ইনজুরির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসর থেকে ছিটকে গেছেন জাওয়াদ মোহাম্মদ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি। এবার এই অলরাউন্ডারের পরিবর্তে সানজামুল ইসলামকে দলে ভিড়িয়েছে সিলেট। ইতোমধ্যেই সিলেটের স্কোয়াডে যোগ দিয়েছেন সানজামুল।
অ্যাসেসমেন্ট ভ্যালু বাড়ানোর প্রতিবাদে গত ৭ জানুয়ারি থেকে পাথর আমদানি বন্ধ করে দেন পাথর আমদানিকারকরা। টানা ২৩ দিন সিলেট বিভাগের সব স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে পাথর আমদানি বন্ধ ছিল। বুধবার (৩১ জানুয়ারি) থেকে ফের পাথর আমদানি শুরু হচ্ছে।
সিলেট নগরের পাঠানটুলা এলাকার সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ ৬ জনের মধ্যে একজন মারা গেছেন। অপর ৫ জন এখনো চিকিৎসাধীন।