সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।
সুনামগঞ্জে
ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় দ্বিতীয় ধাপে বাড়তে শুরু করেছে সিলেট ও সুনামগঞ্জের নদ-নদীর পানি। এরইমধ্যে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে অনেক এলাকা পুরোপুরি ডুবে গেছে। গত ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর পানি সামান্য কমলেও বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা। দুই দফা বন্যার রেশ কাটতে না কাটতেই ফের বন্যার কবলে পড়তে যাচ্ছেন সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দারা।
সুনামগঞ্জের মধ্যনগরে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে মধ্যনগর থানা পুলিশ।
বৃষ্টিপাত কমায় গত কিছুদিন ধরে দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি ক্রমাগতভাবে কমে বন্যা পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছিল। কিন্তু আগামী ৭২ ঘণ্টায় দেশের অধিকাংশ জায়গায় ভারী বর্ষণে সিলেট-সুনামগঞ্জে ফের বন্যা পরিস্থিতি সৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সুনামগঞ্জর তাহিরপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক।
সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলের মাঠ। এ পরিস্থিতিতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এতে সাধারণ মানুষজন ছুটছে আশ্রয়কেন্দ্রের দিকে। জেলার ৫৪১টি আশ্রয়কেন্দ্রে মোট ১৮ হাজার ৪২৯ জন বন্যা আক্রান্ত মানুষ আশ্রয় নিয়েছে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় শিব্বির আহমদ (৩৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সাদ্দাম হোসেন (৩৫) নামে আরেকজন গুরুতর আহত হন।
গত কয়দিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার খাসিয়ামারা, চিলাই, চেলানদী, মরাচেলা নদী ও সুরমাসহ সবক’টি নদনদী ও হাওরের পানি বৃদ্ধি পাচ্ছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলানদীর চরে আজগর আলী (৬০) নামে এক ব্যক্তি হিটস্ট্রোকে মারা গেছেন। শুক্রবার বেলা সাড়ে ৩ টায় তার মৃত্যু হয়।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে চেলা নদীতে বজ্রপাতে ২ বালু বারকি শ্রমিকের মৃত্যুর হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চেলানদীর সোনাপুর-পূর্বচাইরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গনেশপুর গ্রামের আনছার উদ্দিনের পুত্র দুলন মিয়া (২৮) ও বাহাদুরপুর গ্রামের মুসলিম মিয়ার পুত্র কদ্দুস মিয়া।