সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান ও দেশমাতৃকাকে রক্ষায় সেনাবাহিনীর সবাইকে ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ ও বহিরাগত যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।
সেনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে পেশাগত দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে আন্তরিকভাবে দেশের সেবা করবে।
দখলকৃত পশ্চিমতীরের নাবলুসের কাছে অভিযান চলাকালে ইসরাইলি বাহিনী স্থানীয় এক টিভি চ্যানেলের দুই সাংবাদিকের ওপর গুলি চালিয়েছে। তাদের হামলায় এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন সাংবাদিকসহ ছয়জন।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনের কৃষ্ণসাগর অঞ্চলের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে রুশ সেনারা।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত মানচিত্র থেকে মঙ্গলবার এ তথ্য জানা গেছে।
ইসরাইল-অধিকৃত পশ্চিম তীরে চলতি বছর ইসরাইলি সামরিক বাহিনীর অভিযান ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এ পর্যন্ত অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। বিবিসি এই সংখ্যাটি পেয়েছে বিভিন্ন তথ্য সংকলনের মাধ্যমে।
রাশিয়া বলেছে, দেশটির সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি শহর ছেড়ে চলে এসেছে। এর কারণ হিসেবে মস্কো বলেছে, ইউক্রেনের সেনাবাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পড়ার হাত থেকে বাঁচতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাশিয়ার সেনারা ওই শহর ছেড়ে দিয়ে সুবিধাজনক ফ্রন্টের দিকে চলে গেছে।
পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজের সাথে লন্ডনে আলোচনার পর আগামী নভেম্বরে দেশের নতুন সেনাপ্রধান নিয়োগ করবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দেশটির জ্বালানিমন্ত্রী খুররম দস্তগির শনিবার এ তথ্য জানিয়েছেন।
কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ২৪টি দেশের সেনাপ্রধানরা।
চীনসহ আরো কয়েকটি দেশকে সাথে নিয়ে বৃহস্পতিবার থেকে বিশাল সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া।
নির্বাচন কমিশনার (ইসি) মো: আলমগীর বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। তিনি বলেন, আইন অনুযায়ী তাদের সহায়তা নেয়া হবে।