সন্ত্রাসবিরোধী এক মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আজ বৃহস্পতিবার ইসলামাবাদের একটি বিশেষ আদালতে হাজিরা দেয়ার কথা রয়েছে। তখন তাকে গ্রেফতার করা হয় কি-না, তা নিয়ে দেশটিতে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে।
সেনা
কাতারে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ ফুটবল আসরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব পেতে যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী।
ইউক্রেন যুদ্ধের মধ্যেই সামরিক মহড়ার আয়োজন করেছে রাশিয়া। আগামী ৩০ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর রাশিয়ার পূর্ব প্রান্তে এই মহড়া হওয়ার কথা। যার নাম দেয়া হয়েছে ভস্তক সেনা মহড়া। সেখানেই যোগ দেবে চীন। যোগ দেয়ার কথা ভারতেরও।
একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন। রাশিয়ার নেতৃত্বে অনুষ্ঠেয় এ মহড়ায় আরও অংশ নেবে ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও অন্যান্য দেশ।
পাকিস্তানের বেলুচিস্তানে সোমবার রাতে নিখোঁজ হওয়া সেনাবাহিনীর বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে এবং এ দুর্ঘটনায় একজন শীর্ষ সেনা কমান্ডারসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
রাশিয়া ওয়্যাগনার আর্মিকে যুদ্ধে নামিয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের গোয়েন্দারা। রাশিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে তিন দিনের সফরে আজ সোমবার (১৮ জুলাই) ঢাকায় আসছেন। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।
ইউক্রেন জানিয়েছে, মারিউপোলে অ্যাজবস্টল কারখানা থেকে আটক যোদ্ধাদের একটি বড় অংশকে মুক্তি দিয়েছে রাশিয়া।ইউক্রেন প্রশাসন প্রথম জানায়, ১৪৪ জন সেনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে মারিউপোলে অ্যাজবস্টল স্টিল কারখানা থেকে আটক যোদ্ধাদের ৯৫ জন আছেন।
ভারতীয় সেনাবাহিনীতে বিশেষ শাকা ‘অগ্নিপথ’ মডেলে নিয়োগ প্রক্রিয়া ঘিরে তুঙ্গে প্রতিবাদের ঝড়। ভারতের বিভিন্ন অংশের পাশাপাশি বিহারের বহু জায়গায় বুধবার ক্ষোভে ফেটে পড়েন প্রতিবাদীরা। মূলত দু'টি বিষয় নিয়ে তাদের ক্ষোভ। সেনাবাহিনীতে নিয়োগের পরীক্ষায় রেজাল্ট বের হতে দেরি হওয়া এবং দ্বিতীয়ত অগ্নিপথ মডেলের আওতায় সেনাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
বুরকিনা ফাসোর সাথে লাগোয়া নাইজার সীমান্তের কাছে এক ‘সন্ত্রাসী’ হামলায় সামরিক বাহিনীর আট যোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির সরকার একথা জানায়। খবর এএফপি’র।