তীব্র তাপদাহে হিটস্ট্রোকে রংপুরে জাফর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত জাফরের বাড়ি নগরীর হাসনাবাজার এলাকায়।বৃহস্পতিবার (১৬ মে) নগরীর জাহাজ কোম্পানির মোড় ডাচ-বাংলা ব্যাংকের গেটে এ ঘটনা ঘটে। নিহত জাফরের ছেলে জুয়েল তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্ট্রোক
সারাদেশে তীব্র তাপপ্রবাহের ফলে নতুন করে হিটস্ট্রোকে আরও তিনজন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে মারা গেছেন একজন। সংস্থাটি জানায়, গত ১৪ দিনে হিটস্ট্রোকের শিকার হয়েছেন ৩৪ জন, আর মারা গেছেন ১৫ জন।
টানা তাপপ্রবাহে হিট স্ট্রোকের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। যদিও হিট স্ট্রোক সব বয়সের মধ্যে খুবই সাধারণ, তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশুরা।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে অতিরিক্ত তাপদাহের কারণে হিটস্ট্রোকে লতিফা বেগম (৪০) নামে এক বিধবা নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় হিটস্ট্রোকে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
চলমান দাবদাহের মধ্যে হিটস্ট্রোকে সারাদেশে শিক্ষক, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, ব্যবসায়ী, কৃষকসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দপ্তরের হিসাবে দেশের ইতিহাসে এর আগে একদিনে হিটস্ট্রোকে এত মানুষের মৃত্যুর রেকর্ড নেই।
মাদারীপুরে ‘হিটস্ট্রোকে’ ব্যবসায়ী শাহাদত সরদার (৫২) ও কৃষক মোসলেম ঘরামী (৫৮) নামে দুইজন মারা গেছেন।
বরিশালের বাকেরগঞ্জে ‘হিটস্ট্রোকে’ রিয়াজুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।শনিবার (২৭ এপ্রিল) দুপুরে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজিব আহমেদ তালুকদার।
ভারতজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। আবার তার মধ্যেই চলছে লোকসভা নির্বাচন। সাত দফার এই নির্বাচনে শুক্রবার (২৬ এপ্রিল) দ্বিতীয় দফার ভোট দিতে গিয়ে প্রচণ্ড গরমে পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজন ভোটার এবং অপর একজন পোলিং এজেন্ট।
নাটোরের গুরুদাসপুরে হিট স্ট্রোকে সঞ্জয় ঘোষ নামের পঞ্চাশ বছর বয়সের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলি গ্রামের ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সঞ্জয় ঘোষ সুদর্শন ঘোষের বড় ছেলে।