মহান বিজয় দিবসে আগামীকাল ১৬ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন অতিথির সৌজন্য সাক্ষাৎ উপলক্ষ্যে বঙ্গভবন সংলগ্ন এলাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সড়ক
দিনাজপুরের বীরগঞ্জে ধানবোঝাই ট্রলির সঙ্গে চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ভ্যানচালক।
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বেশ কিছু সড়ক ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় পানবোঝাই একটি পিকআপ উল্টে কমল চৌধুরী (৫৩) ও সমীর চৌধুরী (৫৪) নামে দুই পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্টভ্যানের ধাক্কায় শাহিন (৩৫) নামে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালক ফিরোজ (৪৫)।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঝালকাঠিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের হাসিনাপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় জোবাইরা খাতুন (৯) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা জিন্নাহ আলী।
কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর এলাকার একটি গণকবর আজ আর দৃশ্যমান নেই। ফোর লেন প্রকল্পে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণের সময় ৭১-এর স্মৃতিবাহী সেই গণকবরের ওপর দিয়েই নতুন সড়ক নির্মাণ হওয়ায় কবরটি চাপা পড়ে গেছে। হারিয়ে গেছে স্থাপিত স্মৃতিফলকটিও। স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীদের মতে, বিগত সরকারের আমলে সড়ক নির্মাণ শ্রমিকরা গণকবর চিহ্নিত সাইনবোর্ড ভেঙে ফেলে কাজ চালিয়ে যায়।
নাটোরে পাবনা ও নাটোর জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের পরিবারকে আর্থিক মঞ্জুরীর চেক প্রদান করেছে বিআরটিএ’র ট্রাস্ট্রি বোর্ড।