গত শনিবার থেকে হঠাৎ করেই ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে নতুন করে ৪০ শতাংশ শুল্ক নির্ধারণ করে। এরফলে আজ সোমবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। পরে নতুন শুল্ক দেওয়া হলে আমদানি শুরু হয়।
- টানা চারবার কুমিল্লার শ্রেষ্ঠ সার্কেল অফিসার এএসপি খলিল
- * * * *
- ‘সংস্কৃতিচর্চা ছাড়া কোনো সমাজ পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে না’
- * * * *
- দেবীগঞ্জে সেচ প্রকল্প বাস্তবায়ন হলে সুবিধা পাবে ৫০ হাজার মানুষ: পানিসম্পদ প্রতিমন্ত্রী
- * * * *
- বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষে সাফল্য, কৃষকদের মুখে হাসি
- * * * *
- হাম উপসর্গে পাঁচজনের প্রাণহানি, নতুন রোগী ১ হাজার ৪১৯
- * * * *
হিলি
হিলি স্থলবন্দরের প্রধান সড়কে আমদানিকৃত পণ্যবোঝাই একটি ভারতীয় ট্রাক বিকল হয়ে পড়ায় বন্ধ রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের পণ্য আমদানি-রফতানি বানিজ্য।
দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। একদিনের ব্যবধানে কেজিপ্রতি ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০০ টাকায়, যা শনিবার বিক্রি হয়েছে ৫০০ টাকা দরে।
ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম ৬ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (২৬ জুন) হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৯ মাস পর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। বর্তমানে একটি ট্রাকে সাত টন ৪২৬ কেজি কাঁচা মরিচ আমদানি করা হয়েছে।
চলতি ২০২২-২৩ অর্থবছরের ১১ মাসে হিলি স্থলবন্দরে রাজস্ব আহরণে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫৯ কোটি ৭১ লাখ টাকা। একই সময়ে ৫৪৩ কোটি ৬৭ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আহরণ হয়েছে ৩৮৩ কোটি ৯৬ লাখ টাকা। বন্দর দিয়ে শুল্কমুক্ত পণ্য আমদানি কমায় লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ হয়নি বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
দেশের কৃষকদের কথা চিন্তা করে গত ১৫ মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট (এলসি) বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। আর এই সুযোগে দেশের কৃষকরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে।
মহান মে দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
আজ ১লা মে দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। রবিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় দুই দেশের ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নেন।
ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. মোস্তফিজুর রহমান।