দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রায় আট বছর পর ভারত থেকে আবার আপেল আমদানি শুরু করা হয়েছে। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বাসস।
হিলি
দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে আগাম আলু চাষ। গত বছরে আলুর দাম ভালো পাওয়াই কৃষকরা আগাম আলু চাষে ঝুঁকছেন। কয়েক দিনের ভারী বৃষ্টিপাত শেষে আগাম আলু রোপনের ধুম পড়েছে। তবে সার, বীজ এবং কীটনাশকের দাম বেশি হওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে কৃষকদের।
দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন ছুটি শেষে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে।শনিবার দুপুর ১২টায় বন্দরের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে।
তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। দেশি পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ৬০ টাকায় এবং ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচ কেজি প্রতি ২০ টাকা কমে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে কোন ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে না।
দিনাজপুরের হিলি স্থলবন্দরের পানামা পোর্টের ৩ নম্বর শেডে ব্লিচিং পাউডারবোঝাই একটি ট্রাকে আগুনের ঘটনা ঘটে। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডে শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাকিমপুর ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর চলতি মাসের ১২ আগস্ট থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। চাল আমদানিতে শুল্ক ৬৩.৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করায় হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বৃদ্ধি পেয়েছে।
চাল আমদানিতে শুল্কহার ৬৩ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
দেশের বাজারে পিঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ১৫০ টন পিঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।