শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢাকা প্রিমিয়ার লিগ, আগামী ১৫ মার্চ থেকে মাঠে গড়াবে দেশের ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই আসর। চিরায়ত ৫০ ওভারের ফরম্যাটেই খেলা হবে এবার। তবে সুপার লিগ পর্ব শুরু হবে ঈদের পর থেকে। সেই সাথে বিভিন্ন ক্যাটাগরিতে মোটা অঙ্কের পুরস্কারও রয়েছে এবারের আসরে।
১৫
কিশোরগঞ্জের ভৈরবে ইভটিজিংকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ৫৩ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সোমবার বিকালে ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণির ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
মেক্সিকোতে বাস উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত আরও ৪৭ জন।দেশটির প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী রাজ্য নায়ারিতে শুক্রবার (৩০ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
ভারতের মণিপুরে ভয়াবহ বাস দুর্ঘটনার শিকার হয়েছে শিক্ষার্থীবাহী একটি স্কুলবাস। দুর্ঘটনায় অন্তত ১৫ জন শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএনআই।
রাশিয়ার ড্রোন হামলার পর ইউক্রেনের দক্ষিণ ওডেসার ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থার মধ্যে পড়েছে। এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। জেলেনস্কি বলেন, ওডেসার বিদ্যুৎ স্থাপনায় রাশিয়া ড্রোন হামলা করেছে। এতে অঞ্চলটির ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থার মধ্যে পড়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চিকা মারাকে কেন্দ্র করে শুক্রবার রাতে ছাত্রলীগের বগিভিত্তিক দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।
টিকিট কারসাজির অভিযোগ উঠল রাষ্ট্রীয় পতাকাবাহী সংগঠন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিরুদ্ধে। কারসাজিতে সিট ফাঁকা থাকায় ১৫ মিনিটেই সংস্থাটির ক্ষতি হয়েছে ৪৩ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৪ লাখ টাকা)। ঘটনাটি বিমানের জেদ্দা রুটের।
ইরাকের সুলাইমানিয়া শহরের একটি আবাসিক এলাকায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছে। বৃহস্পতিবারের এ বিস্ফোরণে আহত হয়েছেন আরো অন্তত ১৬ জন।
খুচরা ও ফেরি করে তামাক বিক্রি বন্ধ এবং তামাক বিক্রিতে লাইসেন্স প্রথা প্রচলনের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী (হকার) ইউনিয়ন। এসব ইউনিয়নের নেতারা বলছেন, ফেরি করে তামাক বিক্রি বন্ধ ও লাইসেন্স পদ্ধতি প্রচলন হলে প্রায় ১৫ লাখ হকার বেকার হবেন।
নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করায় সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলতে ব্যর্থ হলো বাংলাদেশের কিশোরীরা। আজ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ড্র হওয়ায় বাংলাদেশকে ৩ পয়েন্টে পেছনে রেখে শিরোপা নিশ্চিত করে সফরকারী নেপাল।