চলতি মাসের (মে) প্রথম ২৬ দিনে প্রবাসীরা ১৪১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৮ টাকা ধরে যার পরিমাণ ১৫ হাজার ৩৩০ কোটি ৬ লাখ টাকা।
১৫
চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৫ হাজার জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে হজযাত্রীদের বহনকারী এয়ারলাইন্স সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের হজ অফিসের বরাতে হজ পোর্টালে এই তথ্য জানানো হয়েছে।
দেশের ১৫ অঞ্চলের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (২২ মে) এমন তথ্য জানিয়েছে দেশের আবহাওয়া অফিস।
লক্ষ্মীপুরে বিয়ের দাওয়াতে দই টক হওয়াকে কেন্দ্র করে কনেপক্ষের হামলায় পার্টি সেন্টারের কর্মীসহ ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘূর্ণিঝড় মোখা ইতোমধ্যে উপকূলীয় জেলা কক্সবাজার ও প্রতিবেশী দেশ মিয়ানমারের উত্তরের দিকে ঘণ্টায় ২১৫ কিলোমিটার পর্যন্ত বেগে অতিক্রম করতে শুরু করেছে। বিষয়টি সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বুলেটিনে বলা হয়।
ইউক্রেনের ওপর ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। মঙ্গলবার বিজয় দিবস উদযাপনের আগে সোমবার রাতে ইউক্রেনজুড়ে বড় পরিসরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। বিজয় দিবস উদযাপনে মস্কোর প্রস্তুতির মধ্যেই ইউক্রেনজুড়ে বড় পরিসরে হামলা চালিয়েছে রুশ বাহিনী।
ভারতের মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে বাস খাদে পড়ে নারী ও শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।
লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়। মঙ্গলবার (২ মে) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ উত্তর বাজারে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর তোরাবগঞ্জ বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার ১৫ দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন। তিনি জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যাচ্ছেন।
ঈদের নামাজ শেষে পূর্ব শত্রুতার জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও গোপালগঞ্জ আড়াইশ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।