১

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।সোমবার (১৪ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘নতুন তামাক আইনে ক্ষতিগ্রস্ত হবে ১৫ লাখ হকার’

‘নতুন তামাক আইনে ক্ষতিগ্রস্ত হবে ১৫ লাখ হকার’

খুচরা ও ফেরি করে তামাক বিক্রি বন্ধ এবং তামাক বিক্রিতে লাইসেন্স প্রথা প্রচলনের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী (হকার) ইউনিয়ন। এসব ইউনিয়নের নেতারা বলছেন, ফেরি করে তামাক বিক্রি বন্ধ ও লাইসেন্স পদ্ধতি প্রচলন হলে প্রায় ১৫ লাখ হকার বেকার হবেন।

নীল নদে বাস পড়ে শিশুসহ নিহত ২১

নীল নদে বাস পড়ে শিশুসহ নিহত ২১

মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিন শিশুসহ অন্তত ২১ জন। নিয়ন্ত্রণ হারিয়ে নীল নদে বাস পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা।

সাফ-অনূর্ধ্ব-১৫-চ্যাম্পিয়নশীপ: পেনাল্টি মিসের খেসারত দিলো বাংলাদেশের কিশোরীরা

সাফ-অনূর্ধ্ব-১৫-চ্যাম্পিয়নশীপ: পেনাল্টি মিসের খেসারত দিলো বাংলাদেশের কিশোরীরা

নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করায় সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলতে ব্যর্থ হলো বাংলাদেশের কিশোরীরা। আজ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ড্র হওয়ায় বাংলাদেশকে ৩ পয়েন্টে পেছনে রেখে শিরোপা নিশ্চিত করে সফরকারী নেপাল।

রংপুরে ডিবির হাতে বারো লক্ষাধিক ১ নং স্টার বিড়ি জব্দ

রংপুরে ডিবির হাতে বারো লক্ষাধিক ১ নং স্টার বিড়ি জব্দ

রংপুর শহরে অভিযান চালিয়ে বারো লক্ষাধিক শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত ১ নং স্টার বিড়ি জব্দ করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের ইন্দানী মোড় থেকে এসব অবৈধ বিড়িসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

৪১তম বিসিএসের লিখিত পরিক্ষার ফল প্রকাশ

৪১তম বিসিএসের লিখিত পরিক্ষার ফল প্রকাশ

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১৩ হাজার পরিক্ষার্থীকে উত্তীর্ণ করা হয়েছে।বৃহস্পতিবার পিএসসির বিশেষ সভা শেষে এ ফলাফল প্রকাশ করা হয়। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়।

১১ হাজার কর্মী ছাঁটাই করল মেটা

১১ হাজার কর্মী ছাঁটাই করল মেটা

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটা মোট জনবলের ১৩ শতাংশকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। যার অর্থ হলো—প্রতিষ্ঠানটি ১১ হাজারেও বেশি কর্মী ছাঁটাই শুরু করেছে।

ইউরোপে ২১০০ সাল নাগাদ গরমে প্রতিবছর ৯০ হাজার লোক মারা যেতে পারে : ইইএ

ইউরোপে ২১০০ সাল নাগাদ গরমে প্রতিবছর ৯০ হাজার লোক মারা যেতে পারে : ইইএ

ইউরোপীয়ান এনভায়রনমেন্ট এজেন্সি (ইইএ) জানিয়েছে, কিছুই করা না হলে এ শতাব্দীর শেষ নাগাদ ইউরোপে প্রতিবছর গরমে ৯০ হাজার লোক মারা যেতে পারে।

মেঘনায় জলদস্যুদের হামলায় ৩ জেলে গুলিবিদ্ধ, নিখোঁজ ১

মেঘনায় জলদস্যুদের হামলায় ৩ জেলে গুলিবিদ্ধ, নিখোঁজ ১

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে জলদস্যুদের হামলায় ৩ জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় মহিউদ্দিন (৩৫) নামে এক জেলেকে নিয়ে গেছে দস্যুরা। মঙ্গলবার (০৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চর আবদুল্লাহ ইউনিয়নের পশ্চিম পাশে নদীতে এ ঘটনা ঘটে।