১

ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু

ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু

ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রাজ্যের হাজিপুরের রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মুন্সীগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, ১৭ জেলের কারাদণ্ড-গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, ১৭ জেলের কারাদণ্ড-গ্রেপ্তার

মা ইলিশ সংরক্ষণে মুন্সীগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে পৃথক অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ, প্রশাসন ও নৌ পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনব্যাপী এসব অভিযানে ১৭ জেলেকে কারাদণ্ড ও গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে প্রায় ১ লাখ ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২৭ কেজি ২০০ গ্রাম ইলিশ মাছ এবং মাছ ধরার তিনটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা। জব্দ করা জালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
 

 

চাঁদা না দিলে মার্কেট পুড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১

চাঁদা না দিলে মার্কেট পুড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় পাইকারি কাপড়ের মার্কেটে আগুন দেওয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় মো. জুয়েল আহমেদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার এসব তথ্য জানান।

৩১ দেশের নাগরিকদের নিয়ে ইসরায়েলি নিষেধাজ্ঞা মানছে এয়ার ফ্রান্স

৩১ দেশের নাগরিকদের নিয়ে ইসরায়েলি নিষেধাজ্ঞা মানছে এয়ার ফ্রান্স

ইসরায়েলের নতুন নির্দেশনা মেনে দেশটির আকাশসীমায় চলাচলকারী ফ্লাইটে নির্দিষ্ট ৩১টি দেশের নাগরিক পাইলট ও কেবিন ক্রুদের দায়িত্ব দেওয়া থেকে বিরত থাকছে এয়ার ফ্রান্স।

রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল সুপ্রিমকোর্ট

রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল সুপ্রিমকোর্ট

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ১১ নেতার করা আবেদনে ১৪টি ত্রুটি পেয়েছে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রি। 

মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

দেশে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর- এ তিন মাসে মব সহিংসতা ও গণপিটুনির ১৩৭টি ঘটনায় ৫৪ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। একই সময়ে ১৮৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৭ জন নিহত ও ১ হাজার ২২৭ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, শ্রমিকের মৃত্যু এবং হেফাজতে মৃত্যুর ঘটনায় উদ্বেগজনক চিত্র উঠে এসেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) ত্রৈমাসিক প্রতিবেদনে। দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সংগৃহীত তথ্য ও অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। 

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণ ও রৌপ্যালঙ্কারের পরিমাপ শেষ হয়েছে। দীর্ঘ ছয় বছর পর পরিচালত এই কার্যক্রমে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ এবং ১ হাজার ৮৮ ভরি রুপা পাওয়া গেছে।