২

কিশোরগঞ্জের পাঁচ হাসপাতালে ৯২ ডেঙ্গু রোগী

কিশোরগঞ্জের পাঁচ হাসপাতালে ৯২ ডেঙ্গু রোগী

কিশোরগঞ্জ জেলার পাঁচ হাসপাতালে বর্তমানে ৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬৬ জন, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৩ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। 

৩২ জনের দলে সৌম্য-মাহমুদউল্লাহ, জায়গা হয়নি বিজয়-সাইফউদ্দিনের

৩২ জনের দলে সৌম্য-মাহমুদউল্লাহ, জায়গা হয়নি বিজয়-সাইফউদ্দিনের

এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে জাতীয় দলের ক্রিকেটাররা। সেই ক্যাম্পে ও এশিয়া কাপের মূল স্কোয়াডে জায়গা করে নেয়ার প্রাথমিক কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (৩১ জুলাই) ফিটনেস ক্যাম্প শুরুর মধ্য দিয়ে।

চট্টগ্রাম বিমানবন্দরে নষ্ট হচ্ছে ২৫ টন কার্গো পণ্য

চট্টগ্রাম বিমানবন্দরে নষ্ট হচ্ছে ২৫ টন কার্গো পণ্য

৫ মাস ধরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়্যারহাউসে পড়ে থেকে নষ্ট হচ্ছে প্রবাসীদের আনা ২৫ টন কার্গো পণ্য। হঠাৎ নতুন ব্যাগেজ রুল ঘোষণার পর এসব পণ্য সামগ্রী খালাস আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষুব্ধ প্রবাসী এবং সিএন্ডএফ এজেন্টরা।

২৯০ এমপির শপথের বৈধতা নিয়ে আপিল শুনানি পেছাল

২৯০ এমপির শপথের বৈধতা নিয়ে আপিল শুনানি পেছাল

একাদশ জাতীয় সংসদের ২৯০ এমপির শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানি পিছিয়েছে। আপিল বিভাগের এক বিচারপতি অসুস্থ থাকায় আজ শুনানি হয়নি। পরে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসবে।

ভারতে হাসপাতালে আগুন, ১২৫ রোগী উদ্ধার

ভারতে হাসপাতালে আগুন, ১২৫ রোগী উদ্ধার

ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি দশতলা হাসপাতালের নীচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালটি থেকে ১২৫ রোগীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে, স্থানীয় পুলিশ। 

২০৪০ সাল নাগাদ দেশের অর্থনীতি হবে ট্রিলিয়ন ডলারের : প্রধানমন্ত্রী

২০৪০ সাল নাগাদ দেশের অর্থনীতি হবে ট্রিলিয়ন ডলারের : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের প্রত্যাশা, ২০৩৭ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২০তম বৃহত্তম অর্থনীতির দেশে এবং ২০৪০ সাল নাগাদ বাংলাদেশ একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে।

আরো ১২ দেশের জন্য সৌদি আরবের ই-ভিসা চালু

আরো ১২ দেশের জন্য সৌদি আরবের ই-ভিসা চালু

সৌদি আরব আরো ১২টি দেশের জন্য তাদের ই-ভিসা ব্যবস্থা চালু করেছে। এর ফলে মোট ১৯টি দেশ এই সুবিধা পাচ্ছে। নতুন ব্যবস্থার ফলে সংশ্লিষ্ট দেশের নাগরিকদের সৌদি আরব অবতরণ করার জন্য আর তাদের পাসপোর্টে ভিসা স্টিকারের প্রয়োজন পড়বে না।

খুলনায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ২

খুলনায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ২

খুলনার ডুমুরিয়া উপজেলায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।