৩

কঙ্গোতে সন্দেহভাজনদের হামলায় ২৩ জন নিহত

কঙ্গোতে সন্দেহভাজনদের হামলায় ২৩ জন নিহত

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলে এক হামলায় সন্দেহভাজন অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স যোদ্ধারা কমপক্ষে ২৩ জনকে হত্যা করেছে। সোমবার স্থানীয় কর্মকর্তারা এ কথা বলেন। উত্তাল ওই অঞ্চলে এটি সহিংসতার সর্বসাম্প্রতিক ঘটনা।

২০ দিনে প্রবাসী আয় ১৩১ কোটি ডলার

২০ দিনে প্রবাসী আয় ১৩১ কোটি ডলার

নতুন বছরে প্রবাসী আয় সুবাতাস দিয়ে শুরু করে দ্বিতীয় সপ্তাহেও এ ধারা অব্যাহত ছিল। এরপর তৃতীয় সপ্তাহে এসে কিছুটা ছন্দপতন হলেও গত মাসগুলোর তুলনায় মাসের ২০ দিনে প্রবাসী আয় এখনও ঊর্ধ্বমুখী। রবিবার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ২০ জানুয়ারি পর্যন্ত প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

সরকারি চাকরিতে সাড়ে ৩ লাখ শূন্যপদ

সরকারি চাকরিতে সাড়ে ৩ লাখ শূন্যপদ

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদফতরের তিন লাখ ৫৮ হাজার ১২৫টি শূন্য পদ রয়েছে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

কয়লা সংকটের কারণে ১৩২০ মেগাওয়াট পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম বন্ধের আশঙ্কা

কয়লা সংকটের কারণে ১৩২০ মেগাওয়াট পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম বন্ধের আশঙ্কা

ব্যাংকগুলোতে ডলার সংকটের কারণে কয়লা আমদানির ঋণপত্র (এলসি) খুলতে অস্বীকৃতি জানানোর কারণে কয়লাচালিত ১৩২০ মেগাওয়াট  পায়রা পাওয়ার প্লান্টের কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

নোয়াখালীতে ৩০ দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে ৩০ দোকান পুড়ে ছাই

নোয়াখালী জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী বাজারের রেলওয়ে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

পাকিস্তানে রাজনৈতিক দাবায় নতুন চাল : ৩৪ পিটিআই এমপির পদত্যাগ গৃহীত

পাকিস্তানে রাজনৈতিক দাবায় নতুন চাল : ৩৪ পিটিআই এমপির পদত্যাগ গৃহীত

পাকিস্তানের রাজনৈতিক দাবাবোর্ডে নতুন চাল চালা হয়েছে। দেশটির জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ মঙ্গলবার জাতীয় পরিষদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের ৩৪ জন সদস্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এবার হজ পালনের খরচ কমবে ৩০ শতাংশ

এবার হজ পালনের খরচ কমবে ৩০ শতাংশ

২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কমানো হয়েছে হজ প্যাকেজের মূল্য। গত বছরের তুলনায় ৩০ শতাংশ কম খরচে এবার হজ পালনের সুযোগ পাবেন হাজীরা। 

এসইউ-৩৫ রুশ যুদ্ধবিমান পাচ্ছে ইরান

এসইউ-৩৫ রুশ যুদ্ধবিমান পাচ্ছে ইরান

আগামী তিন মাসের মধ্যে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এসইউ-৩৫ যুদ্ধবিমান পাচ্ছে ইরান। এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি হয়েছে বলে রোববার ইরানের এমপিরা জানিয়েছেন।