তিয়াংগং মহাকাশ স্টেশনের নির্মাণ কাজ শেষ করতে ছয় মাস মহাকাশে কাজ করার পর, রোববার চীনের তিনজন নভোচারী উত্তরাঞ্চলের এক মরুভূমিতে অবতরণ করেছেন বলে রাষ্ট্রীয় টিভি জানায়। তিয়াংগং চীনের উচ্চাভিলাষী মহাকাশ কর্মসূচির একটি প্রতীক।
৩
শীত মৌসুম আসতেই শিশুদের শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে ময়মনসিংহে। বেড়েছে মৃত্যুর হারও। গতকাল রবিবার সকাল ১০টা পর্যন্ত তিন দিনে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত রোগে ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। ১১০ শয্যার (বেড) বিপরীতে ভর্তি ছিল ৬১৩টি শিশু।
৩৬ বছর ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে উঠলো মরক্কো। ১৯৮৬ সালে সর্বশেষ বিশ^কাপের নক-আউট পর্বে উঠেছিলো তারা।
ইউক্রেনে গত ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকে দেশটির সর্বোচ্চ ১৩ হাজার সৈন্য নিহত হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সিনিয়র সহকারি এ কথা জানিয়েছেন
মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো আজ শুক্রবার একটি নতুন স্টিলথ বোমারু বিমান উড়াচ্ছে। বি-২১ রেইডার বিমানটি হবে মার্কিন বিমান বাহিনীর প্রধান শক্তি। আর পুরনো বি-১ ল্যান্সার ও বি-২ স্পিরিট বাতিলের খাতায় চলে যাবে
অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ধারাবাহিকভাবে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে দিন দিন কমছে রিজার্ভের পরিমাণ। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৪ বিলিয়নের নিচে নেমে এসেছে।
ব্রাজিলে পৃথক দু’টি স্কুলে গুলি চালিয়েছে এক বন্দুকদারী। তার সরাসরি গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।
হবিগঞ্জে একদিনে পৃথক স্থান থেকে নবজাতকসহ ৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর থেকে দুই ভাই ও শহরের বাইপাস সড়কের আধুনিক স্টেডিয়াম সংলগ্ন এলাকার ময়লার স্তুপ থেকে এক মৃত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিবেন।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ঢাবি ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বর্ণাঢ্য সমাবর্তনে উপস্থিত থাকবেন।
মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরো ২৫০ জন।