কানাডিয়ান অনলাইন প্রকাশনা ‘ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট’-এর ‘দ্য টপ হেভি গ্লোবাল ইকোনমি’ শীর্ষক এক প্রতিবেদন অনুসারে বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতি।
৩
রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ৭৪টি চোরাই মোবাইলসহ তিনজন চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়ছে মানুষ। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জন জীবন। আরও তিনদিন এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আাবহাওয়া অফিস।
পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ডাক পেতে হলে প্রত্যেক ব্যাটারেরই ১৩৫ বা তার বেশি স্ট্রাইক-রেট থাকতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি।
বরিশালে তথ্যের গড়মিল থাকায় তৃতীয় শ্রেণির ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিইটি) মনদীপ ঘরাই।
বাংলাদেশের পোশাক রপ্তানি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ১৫ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২ দশমিক ৯৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান আবারও আধুনিকায়ন করা হচ্ছে। এজন্য মার্কিন বিমান নির্মাতা কোম্পানি লোকহিড মার্টিনের সঙ্গে ৭৮০ কোটি ডলারের চুক্তি করেছে দেশটির সরকার।
কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ২০২২ সালে এক হাজার ৩৪ জন শ্রমিক নিহত এবং এক হাজার ৩৭ জন শ্রমিক আহত হয়েছেন। এ ছাড়া নির্যাতনের শিকার হয়ে ১৩৫ জন শ্রমিক নিহত এবং ১৫৫ জন আহত হন। বিভিন্ন সেক্টরে ১৯৬টি শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।
নামের পাশে তিনটি বিশ্বকাপ। সেইসাথে একের পর এক ট্রফি, সম্মান এবং অগণিত স্মৃতি। পেলের মৃত্যুতে শুধু ফুটবলের একটা যুগেরই শেষ হলো না, পেলে বনাম ম্যারাডোনার চিরাচরিত সেই লড়াইয়েরও অবসান হলো। ২০২০-র নভেম্বরে কোভিড অতিমারির মাঝেই চিরনিদ্রায় শায়িত হয়েছিলেন ম্যারাডোনা।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে তুমুল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে এখনো নিখোঁজ ২৩ জনের সন্ধান পাওয়া যায়নি। তাদের খুঁজে পেতে অভিযান অব্যাহত রয়েছেছে।