হিম-ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভয়াবহ শীতে ৯ রাজ্যে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে (মাইনাস ৫৫ ডিগ্রি) নেমে গেছে।
৩
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ ১৩ ডাকাতকে নৌ পুলিশ আটক করেছে।
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার একটি পাইকারি কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। তবে এখনো কোনো হতাহতের খবর, ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানা যায়নি।
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যাননি। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরো ৩৯ জন।
প্যারিসের কেন্দ্রস্থলে এক বন্দুকধারী গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেছে। একই ঘটনায় আহত হয়েছে আরো চারজন।
মানুষের চাহিদার কারণে দেশে প্রতিনিয়তই বাড়ছে হোটেল-রেস্তোরাঁর ব্যবসা। গত বছর (২০২১) এই খাত দেশের অর্থনীতিতে যুক্ত করেছে ৩৮ হাজার ৭০৩ কোটি ৬০ লাখ টাকা। এক দশক আগে ২০০৯-১০ অর্থবছরে এই খাত থেকে অর্থনীতিতে যুক্ত হয়েছিল মাত্র ১১ হাজার ৯৮৬ কোটি টাকা। সেই অর্থে ১০ বছরে যুক্ত তিন গুণেরও বেশি অর্থ।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
পাকিস্তানের খাইবারপাখতুনখোয়া প্রদেশের বান্নু থানার নিয়ন্ত্রণ নিয়ে জিম্মিদশা তৈরি করে সন্ত্রাসীরা। পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে জিম্মিদশা অবসানের সময় সংস্থাটির দুই সৈন্যসহ ৩৩ সন্ত্রাসী নিহত হয়েছেন।
বিশেষ অভিযানে সারাদেশে ৭২ জঙ্গি ও তালিকাভুক্ত অপরাধীসহ ২৩ হাজার ৯৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ হেডকোয়ার্টারের এক কর্মকর্তা বলেন, পুলিশ ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩৩ হাজার ৪২৯টি বিশেষ অভিযান পরিচালনা করেছে।
ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের। রবিবার দেশটির হাওয়াইয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ফোনেক্স থেকে হনুলুলু যাচ্ছিল। এতে ছিল ২৭৮ জন যাত্রী ও ১০ জন কেবিন ক্রু। কিন্তু মাঝ আকাশে হঠাৎ একাধিক তীব্র ঝাঁকুনি দেয় প্লেনটি। এতে ১১ জন গুরুতরসহ মোট ৩৬ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে অন্তত ২০ যাত্রীকে হাসপাতালে পাঠাতে হয়েছে।