বাঁ-হাতি ব্যাটার চারিথ আসালঙ্কার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো স্বাগতিক শ্রীলংকা। এই জয়ে দীর্ঘ ৩০ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো শ্রীলংকা।
৩
সিলেটে চলমান বন্যায় প্রাণিসম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বন্যার পানিতে সিলেট জেলায় হাঁস-মুরগিসহ তিন হাজারের বেশি গবাদিপশু মারা গেছে। আর ডুবে গেছে গবাদিপশুর ৭১০টি খামার।
ফরিদপুরে পদ্মা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে তীব্র স্রোত। আর এ তীব্র স্রোতের কারণে নদী রক্ষা বাঁধসহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে টানা ৩ সপ্তাহ ধরে পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে আরো ২১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৩ এবং কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সরকার আশা করছে যে- ‘ভালোভাবে হিসেব করা’ একটি টোল হারের মাধ্যমে আগামী ৩৫ বছরের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় পুনরুদ্ধার করা সম্ভব হবে। আজ কর্মকর্তরা এ কথা বলেন।
ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে প্রধান নদ-নদীর পানি বৃদ্ধিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অবিরাম বৃষ্টির মধ্যে রাজ্য দুটির বহু জায়গায় ভূমিধসের ঘটনা ঘটছে। এতে এ পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আরো সবুজ করতে এই বর্ষাকালে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানে যোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ইটনা ফায়ার সার্ভিস ডুবুরি দল এই তিনজনের লাশ উদ্ধার করে।
ম্যাচপিছু ৫৭.৫ কোটি রুপি- এমন দরেই বিক্রি হলো আইপিএলের টেলিভিশনের সম্প্রচার স্বত্ব। অর্থাৎ পাঁচ বছরের ভারতে টিভি সম্প্রচার স্বত্বের দর ওঠল ২৩,৫৭৫ কোটি রুপি। তবে কোনো সংস্থা সেই নিলামের ‘লড়াইয়ে’ জিতল, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। একটি মহলের দাবি, বাজিমাত করেছে সোনি।
প্রস্তাবিত ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা প্রস্তাবিত বাজেটে বিড়িতে শুল্ক বৃদ্ধি না করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিন দফা দাবি তুলে ধরেন।