গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের আক্রমণে অন্তত ৩১ জন আহত হয়েছেন। উপজেলার বেলকা, শান্তিরাম ও হরিপুর ইউনিয়নে একের পর এক পথচারীকে কামড়ে আহত করছে কুকুরটি।
৩
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া মাদক কারবারি ইয়াসিনকে সাড়ে তিন ঘণ্টা পর গ্রেফতার করেছে পুলিশ।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি) ‘প্রজেক্ট কোঅর্ডিনেটর’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১১ নভেম্বর পর্যন্ত।
জামালপুরের মেলান্দহে একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
দেশের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের প্রায় ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক।
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে মোট এক হাজার ৩১৪ জন রোগী শনাক্ত হয়েছেন। মৃত চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা।
মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে জনবল সংকট চরমে পৌঁছেছে। ২৫০ শয্যার কার্যক্রম চললেও হাসপাতালটি পরিচালিত হচ্ছে ১০০ শয্যার জনবল দিয়ে।
সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৫৬ রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের জবাবে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪০ ওভারে ৩ উইকেটে ৮৮ রান। এখনো ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকেরা।
অনুমোদন জটিলতা কাটিয়ে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার পর দ্বিতীয় দিনেই পর্যটকদের ব্যাপক আনাগোনা দেখা গেছে। শুক্রবারে (৬ নভেম্বর) কক্সবাজার থেকে ৩টি জাহাজ ১ হাজার ৬১২ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়েছে।