ব্রাহ্মণবাড়িয়ার কসবার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ী গ্রামে মানিক মিয়া হত্যা মামলায় পিতা ও দুই ছেলেসহ তিন আসামিকে যবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
৩
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অর্থ বিভাগের কাছে ২০২৬-২৭ অর্থবছরে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা চেয়ে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
ইরানের অনুমতি ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় নৌমাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
কুমিল্লায় এক রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৮৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ ছড়ানোর উসকানি, কিশোর গ্যাং, ছিনতাই, মাদক ব্যবসা ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়।
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার ‘স্থানীয় ছোটো ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এ খাতে অর্থায়ন সহজ করতে প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করা হয়েছে।
টাকার বিনিময়ে চাকরি! সেটাও প্রায় ৮৩২ কোটি টাকার লেনদেন। একজন অভিনেত্রীর বিরুদ্ধে এত বড় দুর্নীতির সঙ্গে জড়িত থাকার তদন্ত ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে, যা বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে।
নারায়ণগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি করে হোসিয়ারী শ্রমিক রাসেল (১৭) হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আন্দোলনে অংশ নিয়ে ভাঙচুর, লুটপাট, হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ